পুলিশের আগে ব্যাংকে টাকা জমা দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত পা বেঁধে নির্যাতন চালিয়েছে মেহেরপুর ডিবি পুলিশ।
মেহেরপুর বামনপাড়ার রড সিমেন্ট ব্যবসায়ী মেসার্স ফারুক এন্টার প্রাইজের সত্বাধীকারী ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে সে সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় মেহেরপুর পুলিশসুপার কার্যালয়ের অফিস সহকারী তাকে পুলিশ পরিচয়ে তার আগে টাকা জমা দিতে নিষেধ করে কিন্তু ওমর ফারুক সে নিষেধ না শুেনে ব্যাংকে টাকা জমা দেন। এতে এ অফিস সহকারী পুলিশ তার কাছে থেকে নাম ঠিকানা জেনে নেন।
ওমর ফারুক আরো বলেন এ দিনই বৃহস্পতিবার সন্ধ্যায় সাদা মাইক্রোতে ডিবিপুলিশের একটি দল আমার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ফারুক এন্টার প্রাইজে এসে সহকারী পুলিশ কমিশনার আমাকে যেতে বলেছে বলে অস্ত্রের জোরে ঠেকিয়ে ডিবি অফিসে তুলে নিয়ে যায় । সেখানে আমি আমার কি অপরাধ জানতে চইলে তারা বলে ব্যাংকে আগে টাকা জমা দিবি তোকে ক্রসফায়ারে দেব ।
এর পর আমার হাত -পা ও চোখ বেধে বেধড়র মারপিট করতে থাকে । পরে স্থানীয় ব্যবসায়িরা খবর পেয়ে একত্রিত হয়ে মিছিল নিয়ে ডিবি কার্যালয় থেকে আমাকে জোর করে ছাড়িয়ে নিয়ে আসে।মেহেরপুর শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক বলেন, উপযুক্ত বিচার না পেলে ব্যবসায়ীদের নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলবো।
মেহেরপুর ডিবি কার্যলয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে দায়িত্ব প্রাপ্ত অফিসার বলেন, কোন তথ্য দেওয়া উর্ধতন কর্তৃপক্ষের নিষেধ আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।