আমাদের কথা খুঁজে নিন

   

বিষয় মালেশিয়ান এয়ারলাইন্স



একটা আস্ত প্লেন গায়েব হয়ে গেল, অথচ এই কয় দিনে কেউ একটা হদিস পর্যন্ত দিতে পারলো না? আধুনিক যুগের বিজ্ঞান নিয়ে আমাদের এত এত বড়াই, অথচ কখনো কখনো আমরা কত্ত অসহায় হয়ে পড়ি!
অ্যামেরিকান সেভেন্থ ফ্লীট নাকি তদন্তে নামছে। তাঁদের রাডারে শান্ত সমুদ্রে ভাসমান একটা ফুটবলও ধরা পড়ে। তাঁরা পর্যন্ত কোন খোঁজ দিতে পারছে না। চায়না যতই নকল আর ঠুনকো জিনিস বানাক, তাঁদের টেকনোলজি নিয়ে কারোরই কোন সন্দেহ থাকার কথা না। তাঁরা দশটা স্যাটেলাইট কাজে নাগিয়েছে, নামিয়ে দিয়েছে একের পর এক অনুসন্ধানী জাহাজ, তারপরেও কোন খোঁজ নেই।


আমার খারাপ লাগছে স্বজনদের জন্য। আহারে! কত শখ করে মানুষ প্রিয়জনদের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করেন। তাঁদের সেই অপেক্ষা কি কখনই শেষ হবেনা?
খবরে পড়লাম নিখোঁজ মানুষদের নাকি ফোন করলে ফোনে রিং হচ্ছে। সাংবাদিকদের সামনে তাঁদের ফোন করা হলো, রিং শোনা গেল। কেউ রিসিভ করলো না।

প্লেন যদি ক্র্যাশ করেই থাকে, তাহলে এটা কিভাবে সম্ভব?
ক্র্যাশ করলেও সাগরে ভাসমান অবস্থায় কিছু না কিছু পাওয়া যেতই। কোন আলামত নেই। সন্ত্রাসী হামলার শিকার হয়েছে? কেউ হাইজ্যাক করেছে?
কিছু অতি উৎসাহী মানুষ হয়তো এখন থিওরি বানাবেন প্লেন অন্য ডিমেনশনে চলে গেছে। "প্যারালাল ইউনিভার্স" তত্ব ইদানিং পাবলিক খুব খাচ্ছে!
আধুনিক যুগে আমরা তেমন মিরাকেল ঘটতে দেখিনা। কিন্তু মিরাকেল যে একদমই ঘটে না, তা কিন্তু নয়।

গুড়িয়ে যাওয়া ভবন থেকেও সতের দিনের মাথায় জীবিত বেরিয়ে এসেছে একটি মেয়ে - এটাতো আমাদের দেশেরই ঘটনা। আবারও আরেকটা মিরাকেল দেখার আশা রাখি। আশা রাখি কিছুক্ষণের মধ্যেই খবর আসবে হারিয়ে যাওয়া প্লেনটির সন্ধান পাওয়া গেছে। বিপদগ্রস্ত হয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং করেছিল। যাত্রীরা সবাই সুস্থ আছেন।

তাঁরা সবাই প্রিয়জনদের কাছে ফিরে যেতে চায়।
হারিয়ে যাওয়া স্বজনকে ফিরে পেয়ে কেঁদে উঠছে মানুষ। এরচেয়ে মধুরতম দৃশ্য পৃথিবীতে আর একটিও কি আছে? আল্লাহ নিজেও কি এদৃশ্য পছন্দ করেননা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.