বাংলাদেশে সর্বজনশ্রদ্ধেয় লোকের সংখ্যা কমাতে কমাতে, মানে পরশ্রী কাতরতা এবং গ্রাম্যতার (গ্রামীন একটি ইতিবাচক শব্দ) এক অনির্বচনীয় (পড়ুন, অকথ্য) সংমিশ্রন-জনিত ইর্ষার চুলকানীতে তাঁদেরকে খামোখা পঁচাতে পঁচাতে আমরা যাদুঘরে নিয়ে তুলেছি। জীবিত কাউকেই আমরা পঁচাতে বাকি রাখিনি, মৃতদেরকেও না। ছোটরা রোল মডেল পাবে কোথ্থেকে যদি আমরা বড়রাই রোল মডেল কাউকে স্বীকার না করি, প্রাপ্য সম্মানটুকু না দেখাই?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।