আমাদের কথা খুঁজে নিন

   

লৌহজং উপজেলায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপি প্রার্থী আলহাজ শাহজাহান খান ভোটে অনিয়মের নানা অভিযোগ এনে দুপুর ১ টায় ভোট বর্জন করেছে।

দুপুর ১টা ৫ তিনি লৌহজংয়ের নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মো খালেকুজ্জামানের কাছে একটি পত্রের মাধ্যমে ভোট বর্জনের বিষয়টি উল্লেখ করেন।

লৌহজংয়ের নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মো খালেকুজ্জামান জানান শাহজাহান খান লিখিত একটি পত্রে নানা অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহনের দাবী করেন। পত্রের কোথাও তিনি ভোট বর্জনের কর্থা উল্লেখ করেননি।

বিএনপি প্রার্থী শাজাহান খান জানান, ৪৫ টি কেন্দ্রের মধ্যে ২৫ টি কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দেয়নি। অন্যান্য কেন্দ্রেও নানা অনিয়ম হয়েছে। তাই আমি পুনরায় নির্বাচনের দাবী জানিয়েছি। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।