রং মিশ্রিত পানি নদীতে ফেলে পরিবেশ দুষিত করায় টাঙ্গাইলের দুটি প্রতিষ্ঠানকে ৫৯ লাখ টাকা আর্থিক জড়িমানা করা হয়েছে। শনিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক এ প্রতিষ্ঠান দুটিতে বিভিন্ন অনিয়মের কারনে এই জড়িমানা করেন।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা গেছে, সদর উপজেলার তারটিয়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত ইউনিভার্সাল ইয়ার্ণ ডাইং ও সুপ্তি কেমিক্যাল ওয়ার্কস এবং করটিয়ার ুদিরামপুরে আলাউদ্দিন টেক্্রটাইল মিলস (এটিএম) দির্ঘদিন ধরে ইটিপি পান্ট ব্যবহার না করে তাদের উৎপাদিত পন্যের বর্জের দুষিত পানি পাশ্ববর্তী লৌহজং নদীতে ফেলে আসছে। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটর এন্ড ইনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী, সহকারী পরিচালক মাহবুবুর রহমান খান টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা হাসান ইমাম, র্যার ও পুলিশ নিয়ে শনিবার দুপুরে এসব প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় ইউনিভার্সাল ইয়ার্ণ ডাইং কারখানায় বর্জ্য পরিশোধন পান্ট বন্ধ পাওয়া যায়।
অপরদিকে আলাউদ্দিন টেক্সটাইল মিলস (প্রাঃ) লিঃ কারখানায় ইটিপি চালু থাকলেও অপর একটি বাইপাস লাইনের মাধ্যমে পাইপ দিয়ে দূষিত তরল বর্জ্য নদীতে ফেলে আসছে দীর্ঘদিন ধরে। এ কারখানার দূষিত বর্জ্য ফেলার কারণে লৌহজং নদীর পানির উপরের স্তরে কালো বর্ণের আবরণ পড়ে গেছে। ওই পানির নমুনা রাসায়নিক পরীা করে মাত্র ১.২৬ দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায়। যা থাকার কথা ৪.৫-৮মিলিগ্রাম। পরিবেশ রার স্বার্থে এ কারখানার উৎপাদন তাৎণিকভাবে বন্ধ করে দেন কর্মকর্তারা।
এছাড়াও সুপ্তি কেমিক্যাল ওয়ার্কস থেকে এসিড মিশ্রিত পানি নির্গত হয়ে লৌহজং নদীতে পড়ছে। তাছাড়াও পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়া উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। এ কারখানার উৎপাদনও বন্ধ করে দেন তারা। পরিরেশ দুষন করায় ইউনিভার্সাল ইয়ার্ণ ডাইংকে ২২ লাখ ৩ হাজার ৩২০ টাকা, আলাউদ্দিন টেক্্রটাইল মিলসকে (এটিএম) ৩০ লাখ ১০ হাজার ৫৬০ টাকা ও সুপ্তি কেমিক্যাল ওয়ার্কসকে ৭ লাখ টাকা জড়িমানা করা হয়। জড়িমানার টাকা দিতে ব্যর্থ হলে কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়েরে করা হবে বলে জানান কর্মকর্তরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।