আজ থেকে সারা দেশে ইন্টারমিডিয়েট ও তার সমমানে পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় আমার পুতুল-মুতুল বউটাও অংশ নিচ্ছে। সবাই আমার বউটার ভালো রেজাল্টের জন্য দোয়া করবেন।
আন্ডার মেট্রিক বউ বিয়ে করেছিলাম। এখন বউ ইন্টার দিচ্ছে, ভাবতেই ভালো লাগছে।
আমি আমার পড়ালেখা শেষ না করতে পারলেও আশা করছি বউকে মাষ্টার্স পর্যন্ত নিয়ে যাবো। এ জন্য যতটুকু ত্যাগ স্বীকার করা দরকার তা করতে আমি রাজি আছি।
তার একান্ত প্রচেষ্টা আর আমার উৎসাহে সে আজ এই দুয়ারে পা রেখেছে। কষ্টও করতে হয়েছে অনেক। পুরো সংসার সামলানো, রান্না-বান্না করে কলেজ, প্রাইভেট সবই করেছে।
আমি প্রবাসে বলে তাকে আমি সাংসারিক কোন কাজে হেল্প করেতে না পারলেও মানসিক শক্তিটা যুগিয়েছি আমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।