সানি লিয়ন আজ বিনা বস্ত্রে ছবি তুলে টুইটারে আপলোড দিছে, তার টুইটার লিংক নিম্নের লিংকে…
অবশেষে ইউটিউবে প্রকাশিত হল বাংলাদেশি সেলিব্রেটি কাতুকুতু খাতুনের সেক্স স্ক্যন্ডাল।
মাধুরী দীক্ষিতের খুব শিঘ্রই একটা বিকিনি পড়া হট ছবি সেন্সর বোর্ডে যাচ্ছে…
আজ হোটেল আবালিয়ার তিন তলায় ধরা পড়ল নায়ক কবুতর খান….
শাহবাগে জন্ম নিল নতুন এক নাস্তিক।
এসব খবর পড়তে পড়তে কখন যে আপনি নিজেও সানি লিওনের ল্যাংটা ছবিটা দেখার জন্য গুগলে সার্চ করা শুরু করেছেন তা হয়ত আপনি নিজেও জানেন না। কিংবা হয়ত এও ভেবে ফেলেছে আপনার গার্ল ফ্রেন্ডকে নিয়ে আগামী পহেলা বৈশাখে কোন আবাসিক হোটেলে যাওয়া আপনার জন্য নিরাপদ।
আর এভাবেই আমরা হারিয়ে ফেলছি আমাদের মূল্যবান সময় আর কর্ম দীপ্ততায় রঙ্গিন উজ্জ্বল যৌবন।
যে পত্রিকাটি আপনাকে নীতির কথা শোনায় সেই পত্রিকাই আপনাকে দেবে সেরা পর্ণতারকার ওয়েবসাইট লিংক। যে ফেবু পেইজ নাস্তিক আস্তিক নিয়ে তর্ক করবে এক সময় অবিষ্কার করবেন সেই পেইজের এডমিন চালায় বড় বড় চটি পেইজ।
চলুন আমরা এই ফালতু জগত থেকে বের হয়ে আসি নতুন এক জগতে। আমি আপনাদের কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যা আপনাদের ইন্টারনেটে সময় ব্যয় কে স্বার্থক করে তুলবে।
১) www.shikkhok.com
এই ওয়েব সাইটটি মূলত বাংলায় বিভিন্ন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল নিয়ে কাজ করে।
এখান রান্না থেকে শুরু করে কম্পিউটারের জটিল পোগ্রামের এমন কি হিসাববিজ্ঞান, অর্থায়ন, গনিত, ফিজিক্স ইত্যাদি বিষয়ের উপর পাবেন ফ্রি ভিডিও টিউটোরিয়াল। শিক্ষক ডট কমে সম্প্রতি চালু হওয়া সৃজনশীল হিসাববিজ্ঞান টিউটোরিয়ালের নিবন্ধন লিংক http://www.shikkhok.com/কোর্স-তালিকা/ssc-accounting/ এবং এর ফেবু পেইজটি হল http://www.facebook.com/AccountingTutorial আর ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য ভিজিট করুণ শিক্ষক ডট কমের ইউটিউব পেইজটি www.youtube.com/shikkhok
২) http://www.prothom-aloblog.com/
এটি হল প্রথম আলোর ব্লগ। এখানে পাবেন তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সাহিত্য রাজনীতি ইত্যাদি বিষয়ের উপর নানা রকম নিবন্ধ
৩) http://www.teachtodaybd.com/
এখানে পাবেন নানা রকমন তথ্য প্রযুক্তির উপর অনেক গুরুত্বপূর্ণ টিপস্।
৪) http://www.tunerpage.com/
এখানেও পাবেন নানা রকমন তথ্য প্রযুক্তির উপর অনেক গুরুত্বপূর্ণ টিপস্।
৫) http://www.jontrogonok.com/
এখানেও পাবেন নানা রকমন তথ্য প্রযুক্তির উপর অনেক গুরুত্বপূর্ণ টিপস্।
৬) http://www.allbdbooks.com/
এটি মূলত বাংলা ইবুকের এর উপর।
এই ওয়েব সাইটগুলো ভিজিট করতে করতে পেয়ে যাবেন অন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ওয়েব সাইটের ঠিকানা। যদি প্রয়োজন মনে হয় তাহলে কপি পেস্ট কিংবা শেয়ার করুন। আপনার জন্য না হলেও কার কার জন্য হয়ত খুব কাজে লাগবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।