পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী ~বিজয় ঠিকই এলো ১৬ই ডিসেম্বরে স্বাধীনতাটা আসেনি শুধু অবাধ ডানা মেলে। কোথায় ছিল জায়গা বাকি, কোমল মাটি আর রাজপথে? হেঁটে যায়নি ওঁরা, পদধ্বনি হয়নি চারদিকে, কিংবা ওঁদের রক্ত যেখানে পড়েনি ঝরে- সবুজ, সবুজাভ মাঠ-প্রান্তরে! আগুনের পরশমণি ছোঁয়ালো প্রাণে ওঁরা ওঁদের স্বপ্ন আগলে আজও কেন রাখিনি মোরা!~ ........................ শত প্রশ্ন আসে আর চলে যায়। একদিন বাংলা মা আমার স্বপ্নে এসে বলে গেল, ''খুব শুনতে ইচ্ছে করে এখনও ওঁদের 'মা' ডাকটি। কিন্তু সে ভাগ্য কই! আমার বুকে জন্ম নিয়ে ওঁরা যে গর্ব করতো, ওঁদের প্রতিটি রক্ত বিন্দুতে একদিন সে গৌরব আমায় উপহার দিয়ে হাসতে হাসতে চলে গেল আমারি গর্ভে। আপনজনেরা ওঁদের অনেককে খুঁজেই পায়নি, কান্নায় কান্নায় ৪১টি বছর পার করে দিল। এতোগুলো দিনে আমি বারবার চিৎকার করে বলেছি, ওঁরা ভাল আছে। আমারি গর্ভে আছে। ওঁরা হারায়নি! হারালাম তো শুধু আমি......কতদিন কতদিন ওঁদের মত সন্তান আমার বুকে দৌড়ে বেড়ায়নি!" মা, কাঁদছো তুমি?!... ''এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি...'' গানটির কথা সত্যি করে দিতে ইচ্ছে করে! খুব ইচ্ছে করে! মনে রাখা দরকার, বিজয় দিনটি একদিনের ঘোষণায় এসেছিল। কিন্তু স্বাধীনতা এসেছে রক্তাক্ষয়ী ৯মাসের পর! বিজয় দিনের তারিখটি আসবে বারবার......আর ঐ স্বাধীনতা?!! তবুও ...''বিজয় শুভেচ্ছা'' এখনো বেঁচে থাকা ঐ স্বাধীনতার আশায়... স্বাধীনতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।