এসো বাংলার কথা কই কুমিল্লার দাউদকান্দিতে অ্যাসিড আক্রান্ত ফারজানা সোমবার মারা গেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকার ধানমণ্ডির সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ফারজানা উপজেলার পদুয়া ইউনিয়নের সোনাকান্দা গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। সে সোনাকান্দা ড. খন্দকার মোশাররফ হোসেন দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের সোনাকান্দা গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফারজানা আক্তারকে (১৫)জামালকান্দি গ্রামের কালু মিয়ার বখাটে ছেলে সাদ্দাম হোসেন (২২) অনেকদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।
কিন্তু, মেয়েটি প্রস্তাবে রাজি না হওয়ায় চলতি বছরের ১২ নভেম্বর ভোরে ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে বখাটেরা অ্যাসিড ছুড়ে মারলে ফারজানা আক্তার, তার ভাগ্নে পঞ্চম শ্রেণীর ছাত্র ফয়সাল মাহমুদ (১০) ও গৃহকর্মী খাদিজা আক্তারের (১৮)শরীর ঝলসে যায়।
এ সময় তাদের চিৎকারে পরিবারের সদস্যসহ আশেপাশের লোকজন ছুটে এসে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করে দেন।
সেখান থেকে কয়েকদিন আগে ফারজানাকে ধানমণ্ডির সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার সে মারা যায়।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবুল ফয়সল জানান, এ ঘটনায় গত ১২ নভেম্বর ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মূল আসামি সাদ্দাম এখনও পলাতক রয়েছে।
ফারজানার মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তথ্য সূত্রঃ ক্লিক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।