ক" তে কাদের মোল্লা > তুই রাজাকার তুই রাজাকার ! পেইন্টিং বা ছবি আকা সম্ভবত সবচেয়ে প্রাচীন শিল্প। প্রাগৈতিহাসিক গুহা থেকে আধুনিক মিউজিয়াম, অবাক বিস্ময় আর মুগ্ধতা নিয়ে মানুষ তাকিয়ে থেকেছে শিল্পের এই শ্রেষ্ট রুপের দিকে। যুগ যুগ ধরে আলোচিত এমনই কিছু বিখ্যাত পেইন্টিং নিয়ে লিখতে বসেছি আজ।
" ইতালিয়ান রেনেসাঁ "
ইউরোপিয়ান রেনেসাঁর শুরুটাকে বলা হয় ইতালিয়ান রেনেসাঁ। মেডিভাল যুগ থেকে আধুনিক যুগে মানব সভ্যতার রুপান্তর শুরু হয় এই সময় থেকে।
এই সময়ে আবির্ভাব ঘটেছিল বিশ্বের সেরা কিছু প্রতিভাবান শিল্পী আর বিজ্ঞানীর।
চলুন দেখা যাক ইতালিয়ান রেনেসাঁর সবচেয়ে বিখ্যাত কিছু পেইন্টিং বা চিত্রকর্ম।
দি লাষ্ট সাপার - শিল্পীঃ লিওনার্দো দ্য ভিঞ্চি
আনুমানিক ১৪৯৫ থেকে ১৪৯৮ সালের মাঝে দ্য ভিঞ্চি বিশ্ববিখ্যাত এই ছবিটি একেছিলেন। ছবির বিষয় হল খ্রীষ্টীয় ধর্মমতে যিশুখ্রীষ্টের "লাষ্ট সাপার", ক্রুশিফাই বা যিশুকে হত্যা করার আগে তিনি তার বারো জন শিষ্যকে নিয়ে শেষবারের মত খেতে বসেন এবং এখানেই ভবিষ্যতবানী করেছিলেন যে এই বারোজনের ভিতরে একজন তার সাথে বিশ্বাসঘাতকতা করবে।
১৫ ফুট বাই ২৯ ফুটের বিশাল এই চিত্রকর্মটি শোভা পাচ্ছে ইটালী, মিলানের "সান্তা মারিয়া ডেলে গ্রাজি" চার্চের ডাইনিং হলের একটি দেয়ালে।
ঠিক ধরেছেন, এটি কাগজে আকা কোন ছবি নয়, বিশ্বের অন্যতম একটি ওয়াল-আর্ট। গেসো, পিচ এবং ম্যাষ্টিক এর উপরে টেম্পারা ব্যবহার করে এটি একেছিলেন দ্য ভিঞ্চি। তৎকালীন মিলানের ডিউক লুডোভিকো ফোর্জা ছবিটি আকার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
স্কুল অফ এথেন্স - শিল্পীঃ রাফায়েল
১৫১০ থেকে ১৫১১ সালের মাঝে আরেকজন ইতালিয়ান আর্টিষ্ট রাফায়েল অসাধারন এই ফ্রেস্কোটি একেছিলেন। ফ্রেস্কো হচ্ছে প্লাষ্টারের উপরে ছবি আকার একটি বিশেষ পদ্ধতি।
এই ছবিটিকে রাফায়েলের মাষ্টারপীস আর্টওয়ার্ক এবং উচ্চমাত্রার রেনেসাঁ আর্টের সেরা উদাহরন হিসেবে বিবেচনা করা হয়।
স্কুল অফ এথেন্সের বিষয়বস্তু এবং তাৎপর্য অনেক গভীর। শিল্পী এখানে গ্রীসের দর্শনচর্চার একটি দৃশ্য তুলে ধরতে চেষ্টা করেন। ভ্যাটিকান সিটিতে পোপের বাসভবন এপোষ্টোলিক প্যালেসের রিসেপশান হলে শোভা পাচ্ছে অমর এই চিত্রকর্মটি। এপোষ্টোলিক প্যালেসের ডেকোরেশানের জন্য রাফায়েলকে চারটি ফ্রেস্কো আকার কন্ট্রাক্ট দেয়া হয়েছিল, স্কুল অফ এথেন্স এদের মধ্যে দ্বিতীয়।
মজার ব্যাপার হল, রাফায়েল এর এই চারটি চিত্রকর্ম এতই ব্যাপক পরিচিতি পায় যে, এপোষ্টোলিক প্যালেসের রিসেপশান হলের নাম হয়ে যায় "রাফায়েল'স রুম"।
মোনালিসা - শিল্পীঃ লিওনার্দো দ্য ভিঞ্চি
অবশ্যই!! মোনালিসাকে কিভাবে বাদ দেই বলুন? মোনালিসাকে বাদ দিয়ে রেনেসাস আর্টের কথা চিন্তাও করা যায় না ! আনুমানিক ১৫০৩ থেকে ১৫১৯ সালের মাঝে দ্য ভিঞ্চি রহস্যময়ী এই মোনালিসাকে একেছিলেন। মোনালিসা "লিসা ঘেরারদিনি" নামে এক যুবতীর পোর্ট্রেট, মুলত মোনালিসার মুখের আশ্চর্য এক্সপ্রেশানের জন্যই চিত্রকর্মটি এত বিখ্যাত। মোনালিসাকে বিশ্বের সর্বকালের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম হিসেবে বিবেচনা করা হয়।
দ্য ভিঞ্চি মোনালিসাকে একেছেন পপ্লার কাঠের তৈরী সাদা প্যানেলের উপরে তেল রং দিয়ে।
ছবি আকার এ ধরনের কৌশলকে প্যানেল পেইন্টিং বলা হয়। ৩০ ইঞ্চি বাই ২১ ইঞ্চি সাইজের বিশ্ববিখ্যাত এই পেইন্টিংটি বর্তমানে সংরক্ষিত আছে ফ্রান্সের ল্যুভর মিউজিউয়ামে।
এই পেইন্টিং গুলো নিয়ে আরো অনেক কিছু বলার ছিল, আপনারা বিরক্ত হবেন ভেবেই এখানে ইতি টানলাম। পরবর্তী পর্বে রেনেসাঁ পরবর্তী যুগের কিছু পেইন্টিং তুলে ধরার ইচ্ছা থাকল।
কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।