ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো কোরিয়ান 'জ্ঞান্নাম স্টাইল' ওয়েভ আসিয়া কারওয়ান বাজারে কতিপয় তরুণ তরুনীদের মাঝেও লাগিয়াছে ... ফ্ল্যাশ মবের শিল্পমান লইয়া জ্ঞান বিতরণ এই অধমের এলেমে কুলাইবে না ..কিন্তু গানখানার তর্জমা করিলে কি দাড়ায় তাহা ওই তরুণ যুবাদের কয়্জনায় জানে তাহা বিশেষ চিন্তার উদ্রেক করে। ততোধিক চিন্তার উদ্রেক করে তাহাদের ফেবু ভিডিও খানার সাথে জুড়িয়া দেয়া সন্দেশে তীব্র জাতীয়তাবাদের নমুনা দেখিয়া । ভিডিওবার্র্তাটি যেহেতু সমগ্র বিশ্বের কাছে...তাই উহা ইংরাজিতে লিখিত। অধমের পাঠককুলের জন্য বাংলায় অনুবাদ করলুম: " ইহা কোনো প্রতিবাদ নহে। ইহাকে একটি পরীক্ষামূলক ভিডিও বলা যায়, যাহার মাধ্যমে বিশ্বকে জানাইতে চাই- আমরা বাংলাদেশের নাগরিকরাও এই কোরিয়ান জ্ঞান্নাম উন্মাদনার শরিক। আমরা আর পশ্চাদপদ নই, তৃতীয় বিশ্বের নাগরিক হিসাবে আমাদের আর অবজ্ঞা করিতে পারিবে নাহে" ওই তরুণ যুবাকে কে বুঝাইবে, বিশ্বের ১৪০ তম বসবাসযোগ্য নগরীতে ভিড়ে ঢাসা গান্ধা রাস্তায় যান থামাইয়া, আর্সেনালের জার্র্সী পরিয়া জ্ঞান্নাম স্টাইলে কমর দুলাইলেই তৃতীয় বিশ্ব হইতে পদোন্নতি লাভ করা যায় না। আর যেই বাংলাদেশ বলিয়া আস্ফালন করিতেছ, উহা শুধু তোমাদের ঢাকা নহে। ঢাকা আমাদের ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশের প্রতিশব্দ নহে। তবে যেই খোয়াড় হইতে আসিয়াছ, সেই খোয়াড়ে ফিরিবার পূর্বে কোরিয়ান গান খানার দুলাইন ভাবানুবাদ শুনিয়া যাও- পিতামাতাকে বলিতে পারিবে "একটি মেয়ে যে দিনের বেলায় গরম থাকে, রাত আসিলে যে আরো তপ্ত হইয়া উঠে/ আমি সেই লোক, যে তোমার মতই দিনের বেলায় গরম, রাত আসিলে আমার হৃদয় বিস্ফোরিত হইতে চায় ..আমি 'সেইরকম' পুরুষ ও কামুক নারী, ওহ ওহ ওহ" এই গানের সাথে "বালকতো নহে, উহা এক অগ্নিগোলক" গানের মিল খুজিয়া শরমিন্দা হইবেন না ...ওই গ্রাম্য গানের তালে হাত পা ছুড়িয়া শরীরচর্চা করিলে আমরা জাতে উঠিব কি করিয়া? ----------------------------------------------------------- অন্যান্য পোষ্টঃ কাঠিমামার বয়ান কাঠিমামার কঙ্গো ও সামুতে ওলামা লীগ: একটি ঈশপীও গল্প প্রধানমন্ত্রীর বেতনবৃদ্ধির দাবি জানিয়েছেন কাঠিমামা শেখ হাসিনা ও স্টিভ জবস টোনা মন্ত্রী ------------------------------------------------------- লেখাগুলো ফেইসবুকে বাঙ্গাল পেজের
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।