সহজ সমীকরণ। জিতলেই স্বাগতিক ব্রাজিলের পর দক্ষিণ আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট পাবে আর্জেন্টিনা। কিন্তু সেই সমীকরণটা লিওনেল মেসিদের মেলাতে দেয়নি ইকুয়েডর। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত রাতে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আর্জেন্টিনাকে।
ম্যাচের চার মিনিট যেতে না যেতেই পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন সার্জিও অ্যাগুয়েরো।
আর্জেন্টাইনরা অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ১৭ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরান ইকুয়েডরের কাসতিল্লো। ম্যাচের বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই।
আর্জেন্টিনার দুশ্চিন্তা ছিল লিওনেল মেসির ফিটনেস নিয়ে। সেই দুশ্চিন্তার প্রতিফলনও ঘটল।
মেসি খেললেন শুধু ম্যাচের শেষ আধা ঘণ্টা। কিন্তু নিজের সত্যিকারের রূপটা দেখাতে পারলেন না এই বার্সা-জাদুকর। জয় পেল না আর্জেন্টিনাও।
ইকুয়েডরের সঙ্গে ড্র করলেও পয়েন্ট তালিকায় আর্জেন্টিনাই শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার সঙ্গে ব্যবধান কমেছে।
১৩ ম্যাচে আর্জেন্টিনার অর্জন ২৬ পয়েন্ট। গতকালই পেরুকে ২-০ গোলে হারানো কলম্বিয়ার ১২ ম্যাচে অর্জন ২৩ পয়েন্ট। ১২ ম্যাচে ইকুয়েডরের পয়েন্ট ২১। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।