আমাদের কথা খুঁজে নিন

   

লোকাল বাসে ঘামে ভেজা ঢাকার এ বগলপচা গন্ধে-- আবার আসিব ফিরে

তুমি আমি আমরা ...... আবার আসিব ফিরে ঢাকা শহরের ভিড়ে – এই জংলায় হয়তো মানুষ নয় – নেড়ি কুত্তা বা ঝলসানো বিলাইয়ের বেশে ; হয়তো ব্যাংক চোর হয়ে এই দুর্নীতিগ্রস্ত দেশে উচ্চভাড়ার সিএনজি চেপে একদিন আসিব এ দমবন্ধ আট্টালিকারছায়ায়; হয়তো বা ঘাড় ছিলা নেতা হব – কক কক সূর তুলবো ছিলা গলায় সারাদিন কেটে যাবে টেণ্ডার আর চাপাবাজির স্রোতে ভেসে ভেসে ; আবার আসিব আমি ঢাকার নর্দমা ম্যানহোল ভাঙ্গারাস্তা ভালোবেসে লোকাল বাসে ঘামে ভেজা ঢাকার এ বগলপচা গন্ধে; হয়তো দেখিবে চেয়ে যুবতী চলিতেছে কোমর দুলায়ে; হয়তো শুনিবে এক টাঙ্কিবাজ শিস বাজাইতেছে অ্যাপাচি বাইকে ঝুলে; হয়তো হকার ফুটপাত দখল করিছে “এক দাম ১০০” হেঁকে; বুড়িগঙ্গার দূষিত জলে হয়তো একদল কিশোর অ-সেনেটারি ল্যাট্রিন সেরে উঠে দাড়ায় – হলুদ গু সাঁতরায়ে কালোজলে দুলিতেছে ধীরে শুকিবে প্রেমিকাজুটি , আমারে পাবে না তুমি ইহাদের ভিড়ে - — জীবনানন্দ দাশ আমার কাব্য প্রতিভায় হতাশ আমি বলছি না আমার প্রেমিকা থাকতেই হবে , আমি চাই ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।