আধুনিক সভ্যতা বিজ্ঞানের সভ্যতা । আর বিজ্ঞানের সভ্যতার অন্তরালে প্রধান ভুমিকা রাখছে ইন্টারনেট কর্তৃক তথ্যসেবা। বর্তমান সভ্যতার কোন কিছু চিন্তা করা যায় না ইন্টারনেট সুবিধা ছাড়া। তিমনি উন্নত বিশ্ব সভ্যতার মাধ্যমে বর্তমান বাংলাদেশও এগিয়ে চলেছে সমান তালে। আর ইহার অগ্রগতির জন্য মূল ভূমিকা রাখছে বাংলাদেশ সরকার।
২০০৮ সালে বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্যতম ছিল বাংলাদেশকে ডিজিটাল প্রযুক্তির আওতায় আনা আর তারই প্রেক্ষিতে সরকারের সার্বিক উন্নয়ন ও ডিজিটাল প্রযুক্তির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র। আর তারই প্রেক্ষিতে গ্রামের সাধারণ মানুষের জীবন যাত্রার মান দ্রুত গতিতে পরিবর্তন ঘটছে। যা বাংলাদেশের জন্য একটা দারুণ বিস্ময়কর। নিুে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ কি কি উপকৃত হচ্ছে তাহা ধারাবাহিক ভাবে তুলে ধরা হল।
গ্রামের খেটে খাওয়া জনির মা বললেন এখন ছেলের বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য আমাকে আর দৌড়া-দৌড়ি করতে হয়না কারণ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ব্যাংকিং ব্যবস্থা চালু হওয়ার কারণে সহজে টাকা উত্তোলণ করতে পারছি এবং দুশ্চিন্তা মুক্ত হয়েছি।
এদিকে সুরুজ চাচা বললেন এখন পুকুরের মাছ, ক্ষেতের সবজি নিয়ে আমার আর কোন চিন্তা করা লাগেনা কারণ ক্ষেতে সবজি থাকা অবস্থায় আগেই বিক্রি হয়ে যাচ্ছে। এবং বিভীন্ন বাজারের দ্রব্য মূল্যে সহজে জানতে পারছি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে। কোন ফসলে কোন ধরণের কি পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করলে ভাল ফলন পাওয়া সম্ভব তাহা সহজে জানা যাচ্ছে ইউনিয়ন তথ্য সেবার মাধ্যমে আর এর ফলে সময় ও অর্থ দ্ইুটাই অপচয় রোধ হচ্ছে।
গ্রামের সাধারণ মানুষ যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী তারা ইউনিয়ন তথ্য সেবার মাধ্যমে সবকিছু জানতে পারছে এবং দ্রƒত গতিতে পাসপোর্ট প্রসেসিংয়ের কাজ করতে সক্ষম হচ্ছে। ফলে সাধারণ জনগণ খূব উপকৃতসহ সহজে বিদেশে পাড়ি দিতে সক্ষম হচেছ ফলে অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি ভুমিকা রাখছে।
আমাদের গ্রামের বহু মধাবী ছাত্র-ছাত্রী রয়েছে তারা উন্নত শিক্ষার দিক থেকে র্পূব থেকেই অনেক পিছিয়ে কন্তিু আজ তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে শহরমুখি হচ্ছে এবং নামি-দামি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। আর এর পিছনে বড় ধরণের অবদান রাখছে তথ্য প্রযুক্তি। আর এরই প্রেক্ষিতে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র বর্তমান সরকার স্থাপন করে সাধারণ গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের ভর্তির বিষয়াদি কাগজপত্র সংগ্রহ করে তাদেরকে সাহায্য করছে ফলে এটা সরকারের একটা বড় ধরণের সাফল্য।
সুতরাং এখন গ্রাম আর শহরের মধ্যে কোন ব্যবধান নেই। নেই কোন পিছিয়ে পড়ার মত উপাদান, সরকার করেছে ডিজিটাল, দিয়েছে উন্নত জীবন।
তাই আসুন ২০২১ সালের মধ্যে সরকারের সার্বিক পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে এগিয়ে আসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।