জীবনে মানুষের সান্নিধ্য এত মিশেছি আজ নিজেকেই চিনতে বড় ভুল হয় শৈশব থেকে নির্বাচন কি সে আমি জানি , কেননা আমার বড় মামা চেয়ারম্যানিতে দাঁড়ায় , তার প্রতীক ছিল সাইকেল বজ্রকনঠে মাইক দিয়ে স্লোগান দিতাম অমুক ভাইয়ের প্রতিক কি সাইকেল এনেছি গ্রামের দাদূ মুখ টিপে হাসত , তখন বুঝতাম না খুদ মামাকেই ভাই সম্বোধন করছি । আরেক মামা এম্পিতে এসময় এরশাদ সরকার ক্ষমতায় রাত দিন শুধু প্রচারনা ঘুম নেই চোখে রিজালট পাশ সেকি বিজয় উল্লাস ক্ষুদ মামাকেই মাথায় লয়ে নাছ আরেক মামা উপজেলার চেয়ারম্যান আবার নির্বাচন আগের দিনের একটা মজা ছিল হাজার হাজার মানুষ ছুটত নির্বাচনী প্রচারনায় , আবার দিন শেষে খেজুর গুঁড়ের শিরনি পেট পুড়ে খাইত , তো মামাজানের প্রতীক আনারস আর বিপক্ষ প্রার্থীর প্রতীক চাকা মিছিল মুখুমুখি , আমরা ওদের ছাড়িনা ওরাও পথ আটকায় শুরু হয় সংঘর্ষ , শুধু ধুধু বালি আর ইট পাটকেল সেবার কয়েকজনের মাথা ফেটে গিয়েছিল পরে আবার সব ঠিক হয়ে যায় । আজও নানা সামাজিক অনুষ্ঠানে আমার পদচারনা মানুষ কেন জানি আমার প্রতি আকৃষ্ট হয় আজ আমি শব্দ সাজাই মনের মাধুরি মিশিয়ে যেখানেই যাই সেখানেই ডাক আসে কবি হিসাবে সেই শৈশব থেকেই আমার ডাক তাই সামাজিক দিক দিয়ে যারা অন্তত আমাকে চিনে স্নেহের বাধনে জড়ায় তাদের আমি গভীর শ্রদ্ধার নজরে দেখি আর এ যেন আমার জীবনে খোদার দেওয়া সেরা উপহার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।