এইচ এম শরীফ উল্লাহ ******************** তোমার অনিন্দ্য চেতনায় আমি মিশে যেতে চাই; তোমার হৃদয়ের উঞ্চতায় আমি স্পন্দন হতে চাই; তোমার সুখস্পর্শে আমি ছায়া হয়ে মায়া দিতে চাই; তোমার কালো রাতে আলো হয়ে দীপ জ্বালাতে চাই; তোমার নিঃশ্বাসের উঞ্চতায় বকুলের সৌরভ ছড়াতে চাই; তোমার আনন্দে চিক চিক করা বিস্ফারিত দৃষ্টির সীমানায়, এক ঝলক ভালোবাসার রং ছড়াতে চাই; এই দেখ, আমার অঞ্জলি ভরা ভালোবাসা! তোমার প্রেম মন্দিরে দাঁড়িয়ে প্রতীক্ষারত। ———— জুলাই-৮, ২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।