আমাদের কথা খুঁজে নিন

   

সারা রাত উচ্চশব্দে গান চালিয়ে আনন্দ-ফুর্তির ফায়দা কি?

হাফ ইঞ্জিনিয়ার খুবেই বিরক্তিকর একটা পরিবেশের মধ্যে আছি এখন।চট্টগ্রামের কাজীর দেউরীতে কেউ আসলে বোঝা যাবে কেমন অবস্থা!!! একদিকে মাইজভান্ডারীরা ওয়াজে বিলাপ করতেছে আর পাশে কোন বিয়েবাড়ি কিংবা কমিউনিটি সেন্টারে উচশব্দে হিন্দি রিমিক্স বাদ্য চলছে...এ যেন বিলাপ করা রক গান এর আসর চলছে!!!! একজন থেকে একজন শব্দ যত পারছে বাড়িয়ে দিচ্ছে...বুঝিনা সারারাত জেগে এইসব করার মধ্যে আসলেই কি কোন ফায়দা আছে??? কত অসুস্থ লোক কিংবা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে অনেকেই এখন যা একটু ঘুমানোর চিন্তা করছে তাদের কি অবস্থা হচ্ছে চিন্তা করুন!!! ঘুম সবচেয়ে বড় একটি ইবাদত,এই মাইজভান্ডারী লোকগুলো সারারাত চিল্লাচিল্লি করে ফজর নামাযের আগে ঘুমাই যাবে বলেই আমার বিশ্বাস।একইভাবে নতুন দম্পতি যারা আজ নতুন জীবন শুরু করছে তাদের আনন্দ-উদযাপন অনেকের কষ্টের কারণ হয়ে দাড়াচ্ছে। আজ রাত ঘুমাতে পারবে কিনা কে জানে????? আপনাদের অনুরোধ করব যাতে কেউ তাদের বিয়েতে এইরকম গান-বাজনার আয়োজন না করেন।যদি নিতান্তই করতে হয় তাহলে বদ্ধ জায়গায় এবং ১২ টার আগে শেষ করবেন।সারারাত মানুষকে কষ্ট দিয়ে আনন্দ করার কোন মহত্ত্ব নেই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.