ভালো মানুষ হতে চাই"-উত্তরটা এমনি ছিল। ছোট্ট একটা মুখ থেকে এমন উত্তর পেয়ে নিজেকে কাঠগোড়ায় দাঁড় করালাম,কীসের পেছনে ছুটছি এতো!! মানসশৈত্যজবিভবলব্ধতাড়নাপ্রসূতজান্তবপ্রবৃত্তিহেতু এক নিঃস্বপ্ননিদ্রাভিলাষী তোমায় যেদিন আমি প্রথম চুম্বনে অভিষিক্ত করেছিলাম, পুরো বাড়ি মেতে উঠিছিল সোল্লাসে! তোমার বাবা চাপড়ে দিয়েছিলেন আমার পিঠ, তোমার মা টিপে দিয়েছিলেন গাল, আর দাদু টেনে দিয়েছিলেন কান। বাবা-মা সবাইকে ডেকে সানন্দে বলেছিলেন, "দ্যাখো দ্যাখো, আমাদের ছেলে কত্ত বড় হয়েছে!" সেদিন -- আড়াই বছরের আমি দেড়বছরের তোমাকে চুমু খেয়ে বড় না হয়েও অনেক বড় হয়েছিলাম। কুড়িয়েছিলাম সর্বজনীন বাহবা, পেয়েছিলাম বীরোচিত অভিনন্দন! কুড়ি বছর পরে -- আমি যখন সত্যি বড় হয়েছি, চুম্বন যখন সময়ের দাবি, তখন চাইলেই আমি তোমার চৌকাঠ ডিঙাতে পারি না, তোমাকে অভিষিক্ত করতে পারি না দ্বিতীয় চুম্বনে! তবে কি আড়াই বছরের আমিই শক্তিমান ছিলাম বাইশ বছরের আমার চেয়ে? যখন চাইলেই চুমু দিতে পারতাম যে কারো ঠোঁটে, থুতু দিতে পারতাম যে কারো মুখে! তবে চলো -- আবারও আমরা দেড় আর আড়াই হয়ে যাই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।