আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম ছেড়ে যাওয়া যত ভালোবাসা তোমার হৃদয়ে নিয়ে চলে যাওয়া বহুদূর কোন দিনও তা যাবে না মুছে এ আমার হৃদয়ে গাঁথা নীল আকাশের রোদ্দুর অনেক আক্ষেপ নিয়ে হয়তো তোমার মনে প্রশ্ন জাগে কেনই বা আমি ভুলে গিয়েছি তোমায় অগোচরে চিরসবুজ তোমায় ভুলি নাই আমি আমার অন্ধকার পৃথিবীতে তুমিই আমার আলোর পথযাএী আমি আনতে চাই নি তোমায় আমার অন্ধ পৃথিবীতে ভালোবাসা না হয় আমারই রইল এই জীবনের অন্ধকারে আমায় তুমি ভূল ভেবো না, ঘৃণা যতই করো যতটুকু আমায় দিয়েছ তুমি ততই করেছ বড় ভেবে তোমায় হৃদয় আমার উৎসুক বারাবার আঁখিবারি হয়ে ঝরে পরো তুমি হৃদয়ে ততবার খানিক তবু রোদ এসে শুষ্ক আমায় করে যায় রোদের আলোয় তোমার ছায়া এসে আমায় শুধু ছুঁয়ে যায় কেন যে বিধাতা দৃষ্টি আমার করে দিলো অন্ধকার প্রিয়া আমায় ভূল বুঝেছে, অভিমানে কাঁদে শুধু কালো আঁধার ইচ্ছে করে হতেম যদি কোন নীলকণ্ঠ পাখি সুরের মায়াতে বলে দিতাম প্রিয়া “তোমায় আমি কত যে ভালবাসি” মিষ্টি রোদের সুপ্ত ছায়া হয়ে তোমায় ছুঁতে ইচ্ছে করে বৃষ্টি বিলাশ হয়ে তোমার অঙ্গে জড়াতাম বারেবারে সৃষ্টির এত গভীর স্বপ্ন তবুও অশ্রু এলো না উষ্ক মোর মনের বাগানে একফোঁটা জলও কেউ দিলো না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।