চিরদিনই তোমারই তো থাকব!
এ কী সোনার আলোয়,
জীবন ভরিয়ে দিলে!
ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো!
রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে,
তোমার আঁখিটি রেখো!
ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো!
এ কী সোনার আলোয়,
জীবন ভরিয়ে দিলে!
আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে,
তোমার প্রেমের জন্য।
তুমি দু'হাত বাড়ায়ে বুকেতে জড়ায়ে,
করেছো আমায় ধন্য!
বুকের পাজরে এমনি লুকিয়ে রেখো।
এমনি আমায় প্রাণের বাঁধনে,
সোনার খাঁচাতে রেখো!
ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো!
এ কী সোনার আলোয়,
জীবন ভরিয়ে দিলে!
জীবন হবে যে এত সুন্দর,
কখনো ভাবিনি আগে!
এত সুখ আর এত আনন্দ,
স্বপ্নের মত লাগে!
ওগো, যদি কোনোদিন জলছবি সব,
মুছে যায় এই ছবি,
আমি ঘুম ভেঙ্গে দেখি,
স্বপ্নের মত হয়েছে বিফল সবই!
সেদিন বন্ধু আমার কথাটি রেখো!
রাতের নিরালে আমার স্মৃতির,
প্রদীপ জ্বালিয়ে রেখো!
ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো!
এ কী সোনার আলোয়,
জীবন ভরিয়ে দিলে!
ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো!
রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে,
তোমার আঁখিটি রেখো!
ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো!
এ কী সোনার আলোয়,
জীবন ভরিয়ে দিলে!
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
লিঙ্কঃ Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।