আমাদের কথা খুঁজে নিন

   

রিক্ত তুমি বিষন্নতা



তোমার বাড়িতে তোমাকে দেখতে না পেয়ে বুকটা হঠাৎই হা-হা শূণ্য হয়ে গেল। সময়ের তিল তিল হিসেবে গড়ে ওঠা এই দুর্লভ সুযোগ এভাবে গন্ডুষ করে দেবে সব - এতটা ভাবিনি আগে। অযথা গোছানো কিছু বালখিল্য কথার ফানুস উড়িয়ে মাসিমার সামনে থেকে কেটে পড়লাম হঠাৎ মনে পড়া একটি জরুরী তলবের অজুহাতে। তবু সময় কাটেনা। শান বাঁধানো ফুটপাতে ঝরা পাতাদের বিপ্তি ওড়াওড়ি আর প্রকৃতি জুড়ে এলোমেলো পরীদের মৃদুমন্দ আনাগোনা – আমার মনের রাজ্যে সৃষ্টি করল নতুন ভূবন।

অর্থহীন এই পথচলায় সাথী হল নতুন আনন্দ ‘বিষাদ’। পরদিন চলে এলাম ঢাকায়। আসতে হল। সময়ের বাাঁধনে জড়ানো এই কঠিন সমর থেকে পরিত্রানের উপায় আমার জানা নেই। উচ্চ মাধ্যমিক শেষে বন্ধুদের চ্যালেঞ্জ জয় করে এখানে আসা ।

কালই নোঙর তুলবে জাহাজ। অথচ তোমাকে বলা হলনা কিছুই। বলা হবেনা হয়তো কোনদিনই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।