আমাদের কথা খুঁজে নিন

   

রিক্ত অনুভূতি



একটা সময় ছিলো যখন সময়ের মাঝে আলাদা সময় বইতো। কথার মাঝেও হতো আলাদা ভাবের বিনিময়। তুমি আর আমি সবার মাঝে থেকেও ছিলাম শুধুই আমরা। আমাদের স্বপ্নগুলো সব এক সূতোয় গাঁথা না হলেও একই সাথে স্বপ্নেরা জাল বুনতো। সময়ের সেই উত্তাল ঢেউগুলো এক এক করে স্তিমিত হয়ে গেছে। কথায় এখন আবেগের চেয়ে অভিযোগ বেশি। এখন আমরা আমাদের মাঝে থেকেও প্রত্যেকে ভিন্ন ভিন্ন আমি। স্বপ্নগুলো একে একে সুদূরে হারিয়ে গেছে, শুধু রয়ে গেছে পরিত্যাক্ত জাল। আর সেই জালে এখনও আটকে আছি তুমি আর আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।