Khan IT Source
দিনের কাছে রেখে যাচ্ছি সব এলোমোলো
তুমি এসে গুছিয়ে নিও তোমার মত করে
আমি ঘুমিয়ে পরবো না বলা কথার মতন
ঘাসের বুকে শিশির শুকোয় যেমন করে
তুমি এসে বুঝে নিও এখানে কিছু ছিলো
যা হারিয়েছে শুধুই তোমার অপেক্ষা করে
গ্রীস্মের প্রখরে আলোর আচর কেটে চোখ
দাঁড়িয়ে থাকে জরতার পাশে নিশ্চুপ ঘোর
ইচ্ছে গুলোর সময় ফুরিয়ে এসেছে হয়তো
তাই সন্ধ্যার গায়ে হেলানো কৃষ্ণচূড়ার প্রহর
তুমি এসে দেখে নিও এখানে কেউ ছিলো
কেমন স্থৈর্য ছিলো আমার বোকা কৈশোর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।