আমাদের কথা খুঁজে নিন

   

এ আমি কার প্রেমে পড়লাম ?

http://www.facebook.com/dusta.chele1 দুপুরের খাবার শেষ করে সিগারেট খাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গলির টং দোকানটায় গেলাম । একটা বেনসন কিনে কাঠ ফাটা এই রোদের মধ্যে দাড়াইয়া বিড়ি টানিতেছি । হঠাত্‍ করে দেখলাম একটা তালগাছ টাইপের মেয়ে আসতেছে হাইট আমার হাইটের কাছাকাছি হবে । আপনারা আবার ভাইবা বইসেন না আমি বাট্লু টাইপের কোন পোলা । হাইট আমার ৫ ফুট ৮.৫ ।

তো এক দৃষ্টিটে মেয়েটাকে দেখতেছি । আমার অবস্থা মুটামুটি পড়েনা চোখের পলক টাইপের । মেয়েটা যখন ঠিক আমার সামনে আসল তখন আমার চোখে ও চোখ পড়ল । আমার কানে তখন বাজতেছে "ও চোখে চোখ পড়েছে যখন নি....." । মেয়েটা আমাকে ক্রস করে চলে গেল ।

পিছন থেকে আমি ওর দিকে তাকিয়ে আছি । কিছু দুর যাওর পর ও ঘুরে আমাকে দেখল । আমার ত তখন আসমানের চাঁদ পাওয়ার মত আবস্থা । আমি মেয়েটার পিছু নিলাম । কাছে গিয়ে জিঙ্গাস করলাম- আপুর বাসা কি এখানেই ? -জী ।

-আগে ত দেখি নাই আপনাকে । -আমরা এখানে নতুন আসছি । -কোথায় যাইতেছেন ? -আমার ছেলেকে স্কুল থেকে আনতে । কথাটা শুনে আমি পুরাই ধরা খাইয়া গেলাম । আচ্ছা আসি বলে কেটে পড়লাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.