আমাদের কথা খুঁজে নিন

   

ভিজে ভিজে

শেষপর্যন্ত আর বৃষ্টিকে অস্বীকার করতে পারলাম না। বৃষ্টির মধ্যেই বাসায় হুমায়ুন এলো, ও হালকা ভিজেও গেছে। হুমায়ুন আর আমি স্কুলের চতুর্থ শ্রেণি থেকে সেই যে...চলিতেছি। ও এখন, ডিবি, পুলিশ। ওর বউ আছে, ডাক্তার, একটা পুত্রও আছে।

তো হালকা ভেজা হুমায়ুনকে দেখেই বললাম, তোর বয়স কত, বল? বারো না, তেরো?... ও তো রাজি ছিল না, আমিও ছাড়লাম না। ... তারপর, নেমে গেলাম বাসা থেকে। নিউ এলিফ্যান্ট রোড-কাঁটাবন মোড়-আজিজ মার্কেট-পিজি-জাদুঘর-পাবলিক লাইব্রেরি-হয়ে চিলের মতো ভিজে ভিজে দৌড়...এরপর ঢুকে পড়ি চারুকলায়। প্রচুর ভিড়। সবাই বৃষ্টি থেকে আত্মরক্ষায় সচেতন।

আমরা চারুকলার শুকনো পুকুরটার চারপাশটা ঘুরে, চারুকলা থেকে বেরিয়ে স্বাধীনতা উদ্যানে ঢুকে আবার চিল, আবার বাল্রকাল, আবার দৌড়...প্রায় ৫০ মিনিট ভিজে ভিজে, এইমাত্র বাসায় ব্যাক করলাম কাকভেজা হয়ে...আমার টি-শার্ট, থ্রি কোয়াটার প‌্যান্ট, জুতো মোজা জুবজুবে...এখন মনে হচ্ছে, বৃষ্টিতে না ভিজলে এ জীবন যেমন বিফলে যেত...তেমনি সারাদুপুর রোদে পোড়া এ জীবনের মানেই ছিল না... ওম বৃষ্টি... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.