দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী তার অহিংস নীতির জন্য বিশ্বব্যাপী সমান জনপ্রিয়। তার আদর্শে উজ্জীবিত লোক ছড়িয়ে আছে বিশ্বের নানা প্রান্তে। তাকে নিয়ে আগ্রহও তাই ব্যাপক। এবার তার ব্যবহৃত জিনিসপত্র নিলামে তুলছে যুক্তরাজ্যের ‘মালক অকশন হাউস’। ১৭ এপ্রিল যুক্তরাজ্যের শর্পশায়ারে অনুষ্ঠিতব্য ওই নিলামে থাকছে গান্ধীর সেই বিখ্যাত গোলাকার ফ্রেমের চশমা ও চরকা।
আরও থাকছে গান্ধীর লেখা চিঠি ও ব্যক্তিগত একটি ধর্মীয় বই। বইটি গান্ধীর মাতৃভাষা গুজরাটি ভাষায় লেখা। নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন চশমাটি ১৮৯০ সালে কিনেছিলেন গান্ধী। তখন তিনি যুক্তরাজ্যে পড়াশোনা করতেন। আজীবন তিনি এই চশমাটি ব্যবহার করেছেন।
নিলামে থাকছে আরও একটি বিশেষ চমক।
গান্ধীর এক ভক্তের সংগ্রহ করা মাটি তোলা হচ্ছে নিলামে। ১৯৪৮ সালে আততায়ীর গুলিতে গান্ধী নিহত হলে গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে ওই মাটি ও কিছু ব্লেড সংগ্রহ করেছিলেন পিপি নাম্বিয়ার নামের ওই ভক্ত। তিনি প্রত্যাশা করছেন এগুলো চড়া দামেই বিক্রি হবে। কারণ গান্ধীর নামের সঙ্গে মিশে আছে অনেক শ্রদ্ধা।
নিলামে গান্ধীর ব্যবহার্য সামগ্রীগুলোর দাম ৮০ হাজার পাউন্ড হাঁকা হবে বলে জানা গেছে। গান্ধীর লেখা চিঠিগুলোর মধ্যে কিছু দুর্লভ চিঠিও আছে, যেখানে ডাকনাম ‘বাপু’ নামে স্বাক্ষর করেছিলেন তিনি। ধর্মীয় বইটিও সমান গুরুত্বপূর্ণ। ১৯৩১ সালে ‘দ্বিতীয় গোলটেবিল বৈঠকে’ যোগ দিতে লন্ডনে যান গান্ধী। তখন তিনি সঙ্গে নিয়ে যান তার বিখ্যাত ‘চরকা’।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নথুরাম ঘোষ নামের এক গোঁড়া হিন্দুর গুলিতে প্রাণ হারান মোহনদাস গান্ধী। সূত্র ডেইলি মেইল।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।