বেঁচে আছি যেন আজ দুটি সত্বার ভিড়ে ইচ্ছে আর অনিচ্ছের ঘুড়ি আকাশে ওড়ে একসাথে মিলেমিশে, নাচে আমায় ঘিরে ঘিরে সুখ আর দুঃখের অপূর্ব মিস্রন কাজ আর অবসাদ এর জীবন যাপন আমি অসহায় চেয়ে দেখি দুটি আলাদা সত্বার বেচে থাকা একই দেহে, আমাকে ঘিরে। তোমাকেই দেখলেই খুশিতে মন ওঠে ভরে ইচ্ছে করে বুকে জড়িয়ে ধরে ঠোঁটে রাখি ঠোঁট জড়িয়ে ভালোবাসায় দিতে ভরিয়ে ইচ্ছে ঘুড়ি আকাশেতে ওড়ে ইচ্ছে ডানায় ঘুরে ঘুরে আমি চেয়ে চেয়ে দেখি ভালোবাসার বেঁচে থাকা আমাকে ঘিরে,আমাকে ঘিরে। আবার না দেখলেই কেমন জানি অস্থিরতা ঘিরে মনের মাঝে এক শুন্যতা কাজ করে বুকের মাঝে কষ্ট কষ্ট ব্যথা ছড়িয়ে কোথায় জানি যাই হারিয়ে কষ্টগুলো বাতাসে ওড়ে বুকের মাঝে পুড়ে পুড়ে আমি চেয়ে চেয়ে দেখি দুঃখগুলোর বেঁচে থাকা আমাকে ঘিরে,আমাকে ঘিরে। বেঁচে আছি আজ দুটি সত্বার ভিড়ে আনন্দ আর বেদনা যেন চক্রাকারে ঘুরে আমাকে ঘিরে, আমাকে ঘিরে সাদা আর কালোর কি এক বাধন ভালো মন্দ মিলেই আজ কাটাই জীবন আমি অসহায় চেয়ে দেখি দুটি আলাদা সত্বার বেঁচে থাকা একই দেহে, আমাকে ঘিরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।