একজন ফুরিয়ে যাওয়া ব্লগার কোথাও কোনও শব্দ নেই এখানে এখন কোথাও কোনও শব্দ নেই কিছু রঙ আর কিছু স্বপ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে অবেলায়... . . . অনেক নীল, কিংবা অনেক সবুজ... ছায়া ঢাকা জলের দাগের মত সোনার রঙে ভরা নয়তো পাখির ডানায় ঘেরা... লতার মত জড়িয়ে আসা ঘুম চোখের পাতায় আঁকা... . . . নিঝুম দুপুরে রোদের আলোয় পানকৌড়ির দুষ্টুমিতে শিশুদের খেলাঘরে স্তব্ধ হয়ে আঁকড়ে থাকা গাছের পাতায় কিংবা মরে যাওয়ার মত বিষন্নতায়... কোথাও কোনও শব্দ নেই এখানে এখন কোথাও কোনও শব্দ নেই... ... ... ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।