আমাদের কথা খুঁজে নিন

   

পাগলা পুরাই পাগল হইয়া গেছে ।হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার জন্য বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, তৎক্ষণিকভাবে ঘটনার গুরুত্ব বোঝানোর জন্য আমাকে এটা বলতে হয়েছিল। তোমারে নিয়া কবে যে এমন একটা সুখবর হইব তা দ্যাহার আশায় আছ, জয় বাংলার জনগণও এ

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, আপনারা অপেক্ষা করুন, যেকোনো সময় সুখবর শুনতে পাবেন। তদন্ত কাজে অগ্রগতি হয়েছে। আজ দুপুরে কোস্ট গার্ডের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ব্যাপারে গুজব ছড়ানোর কোনো অবকাশ নেই। গোয়েন্দা টিম পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে।

শিগগির আপনারা অগ্রগতি জানতে পারবেন। আমাদের ওপর বিশ্বাস রাখুন। এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের পক্ষে এখনি এই প্রশ্নের উত্তর দেওয়া ঠিক হবে না। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার জন্য বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, তৎক্ষণিকভাবে ঘটনার গুরুত্ব বোঝানোর জন্য আমাকে এটা বলতে হয়েছিল। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ ব্যাপারে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত কাজ যেন দ্রুত হয় সে জন্য সময় বেঁধে দিয়েছিলেন।

আপনার গতকাল এ ব্যাপারে আইজিরও বক্তব্য শুনেছেন। তদন্ত কাজ চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি খুন হন। এ ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে।

তবে চারদিন পেরিয়ে গেলেও এখনও এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। বিস্তারিত এখানে Click Here ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।