আমাদের কথা খুঁজে নিন

   

পাগলা ঘন্টা



পাগলা ঘন্টা কয়েক বছর আগের কথা । আমাদের বাসার কিছু দুরে পুলিশ লাইন। এলাকাটি পুলিশ লাইনের কাছাকাছি হওয়ায় অনেক পুলিশ সদস্যরা এই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। একদিন রাতে পুলিশ লাইনে হঠাৎ বেজে ওঠে পাগলা ঘন্টা এতে আঁতকে ওঠে আশপাশের লোককজন। অনেকে বাসাবাড়ি ছেড়ে বেরিয়ে এসে পুলিশ লাইনের চারদিকে অবস্থান নেয়।

পরে জানা যায় পুলিশ সদস্যদের দায়িত্ব বোধ যাচাইয়ের জন্য এ ঘন্টা বাজানো হয়। পাগলা ঘন্টা বাজানো পর সংশ্লিষ্ট সব পুলিশ সদ্যসকে দ্রুত পুলিশ লাইনে জড়ো হওয়া বাধ্যকতা রয়েছে। কিন্ত মজার ঘটনাটি হলো এক পুলিশ সদস্য ভুলে তার বউ এর ম্যাক্সি ( মহিলাদের এক ধরনের পোষাক) পড়ে উপস্থিত হয়েছে। তিনি অন্ধকারে তারাহুরা করায় এমন ঘটনাটি ঘটছে। সবাই হাসা হাসি করছে।

ঘটনাটি নিয়ে অনেক দিন পর্যন্ত অনেকেই মজা করছে। অনেকই রসিকতা করে ম্যাক্সি খালেক বলে ডাকতো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।