আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ভূত চাপছে. . সেন্ট মার্টিন এ গিয়ে পানির নীচের সাম্রাজ্য দেখতে চাই

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility হেল্পু যদিও সাতার পারি না, তবে এবার সাতার শিখে , সমুদ্রের অতলে যাব ইনশাল্লাহ । কোন ব্লগার এর অভিজ্ঞতা থাকলে একটু শেয়ার করুন । কোথায় বাংলাদেশে প্রশিক্ষণ নেওয়া যাবে স্বল্প সময়ে ? আমি যেখানে থাকি সেখানেও শিখা যায় কিন্তু কাজের জন্য টাইম মিলবে না, তাই ছুটিতে আসলে , কোথাও শিখে নিতে চাই । দুই তিন দিনে কি শিখা যাবে না ? আমি অবশ্য আগ্রহ তৈরী করলে , করেই ছাড়ি । আল্লাহ ভরসা ।

আর সেন্ট মার্টিন এর অফ সিজন কখন ? আর অনলাইনে কোন খোজ খবর এর সাইট আছে নাকি ? থাকা খাওয়া, হোটেল রেস্টুরেন্ট ? একটু আগে ভাগে জেনে নিতাম । আমার বাজেট ঢাকা টু সেন্টমার্টিন টু ঢাকা (৭ দিনের ভ্রমনে ২ দিন আসা ও যাওয়া এবং ৫ রাত সেন্ট মার্টিন এ থাকা ) .. টার্গেট অফসিজন । আগস্ট কিংবা সেপ্টম্বর এ ছুটি পাব আশা করা যায় । বাজেট - ৫০০০ টাকা (আসা যাওয়া, খাওয়া খরচ, থাকা ও স্থানীয় অঞ্চলে যাতায়ত খরচসহ) তো ৫০০০ টাকায় কি হবে ? নাকি আরও বাড়াতে হবে আব্বু আম্মুর জন্য কি কিনে নিয়ে আসতে পারি ? কি কি না খেলে সেন্ট মার্টিনই মিস ? নিজের জন্য কি কিনত পারি ? বিদ্যুত ব্যবস্থা কি রকম সেখানে ? মোবাইল বা ল্যাপটপ বা ক্যামেরা সর্তকতার সাথে চার্জ দেওয়ার যায়গা আছে ? যদি তাবুতে থাকি ? তাবুতে থাকার কোন সমস্যা আছে ? বিদ্যুত + সবচেয়ে সস্তা হোটেল কোনটা ? / খাবার সার্ভিস না থাকলেও চলবে মোবাইল এর নেটওয়ার্ক এর কি অবস্থা ? সমগ্র দ্বীপ জুড়ে কি নেটওয়ার্ক কাভার করে ? সস্তা খাবার রেষ্টুরেন্ট বা হোটেল কোনটা ? সকাল দুপুর ও রাত তিন বেলা কমপক্ষে কত দিয়ে মোটে সারা যাবে ? ভাই বোনের জন্য কি খাবার নিয়ে আসতে পারি ? কোন খাবার বা মাছ কি নিজে বহন না করে কিনে সেখান থেকেই কোন ব্যবস্থায় ঢাকায় নিজের বাড়িতে পাঠানো যায় `? হোটেল এ উঠতে গেলে কি সাথে ভোটার আইডি কার্ড বা কোন প্রকার প্রমাণিক দলিল লাগে ? টাকা পয়সা ছিনতাই বা ডাকাতি এবং চুরি যেমন ক্যামেরা , মোবাইল ইত্যাদি হবার সম্ভবনা কি খুব বেশী ? নিরাপত্তা কি রকম ? সন্ধ্যা কয়টার মধ্যে হোটেল বা তাবুতে ফিরা উচিত ? চাইলে কি সারারাত টাকা পয়সা বা ক্যামেরা নিয়ে ঘুরা যাবে ? সমুদ্রের গভীরে যেতে চাইলে , ভাড়া হিসেবে সাথে কাউকে নিয়ে যাওয়া যাবে নাকি ? যারা অভিজ্ঞ ! , কত নিতে পারে ? সমুদ্রের সাধারণ গভীরে চাপ সহ্য করতে পারে এমন ক্যামেরার দাম কত হতে পারে ? ৮-১০ হাজার এর মধ্যে পাওয়া যাবে কি ? মডেল এর দাম চাই । আমি অত গভীরে যেতে চাচ্ছি না , শুধু মাত্র হালকা মাত্র তীর থেকে গভীরে যাবো ।

যদিও প্রশ্নগুলি আজাইরা কিন্তু জানা প্রয়োজন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.