একটা মেয়ে শান্ত মেয়ে আকাশ পানে থাকতো চেয়ে॥ চন্দ্রভুক তুমি? নাকি চন্দ্রাহত? মুগ্ধ ছেলেটি জানতে চাইত॥ -খুঁজছি -কাকে? -স্বপ্নে যে থাকে! -স্বপ্নকুমার? যে স্বপ্ন পূরণ করবে তোমার॥ মেয়েটি হাসে একপলক তাকায় পাশে "আরে! এইতো সে! আকাশপানে খুঁজছি যাকে!" -হাতটা ধরি? -বাড়িয়ে দিলাম -প্রেমে পড়ি? -তবে...তোমার স্বপ্নটুকুও সঙ্গে নিলাম ॥ দূরে! তবু কাছে! সারাক্ষণই পাশে শুধুই ভালোবেসে॥ হঠাত্! কি যে হল! নম্র ছেলেটি উগ্র হল অশান্ত আর ক্ষিপ্র হল -স্বপ্নগুলো মিথ্যে। ছাড়ো... বাস্তবতা বড়-ই রূঢ়! (ছেলেটি বলে) স্বপ্ন সব দুঃস্বপ্ন হল মেয়েটি আবার নিঃসঙ্গ হল॥ মেয়েটি কাঁদে... অভিমানে চায়না আর আকাশপানে॥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।