আমাদের কথা খুঁজে নিন

   

জীবন বহন করা এক অতলান্তিক ঠেউ

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে দীর্ঘদিন আমি আমার ভেতরে হাত ঢুকাইনি। হৃদয়ের ভেতরে। বাম হাতও না, ডান হাতও না। নিজের হৃদয়ের সাথে নিজের দূরত্ব মেপে চলার অভ্যাস হয়ে গেছে। বাম হাত দিয়ে সর্বনাশ করার মানে হয় না।

বিষয়টা এমন নয় যে আমি ইচ্ছে করলে আমার হাতটা হৃদয়ের ভেতরে মানে হৃদপিন্ডের মধ্যে ঢুকিয়ে একটু নেড়েচেড়ে দেখতে পারি, টিপেটুপে বুঝতে পারি ভেতরে কোন জায়গাটা ব্লক হয়ে আছে, বন্ধ হয়ে আছে - রক্তে বা দু:স্বপ্নে - ঠিক এমনও নয়। কিন্তু তারপরেও আমার হাত ঢুকাতেই হচ্ছে। আমার কেনো যেনো মনে হচ্ছে আমি ভালোবাসিতো হচ্ছি না। ফিলিংটা অদ্ভুত। মানে অনুভূতিটা অসম্ভব স্পর্শকাতর - আর সব স্পর্শকাতর অনুভূতির মতই এটা অবোধগম্য - এবং ঠিক এই যুক্তিতে এই অনুভূতিকে একটা বিকার বলা সম্ভব।

অনুভূতি তো বোধগম্য হবে, হবার কথা - কিন্তু ভালোবাসিতো না হবার বিষয়টা ধরা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। বিষয়টা এমনও নয় যে আমাকে কেউ ভালোবাসে না। বরঞ্চ প্রচুর প্রচুর হিউম্যান বিং আমাকে ভালোবাসে বলেই আমার কাছে প্রতিদিনের নোটিফিকেশন আসে। উহু! ফেসবুকের নোটিফিকেশন না, হৃদয়ে বাম/ডান হাত ঢুকানো নোটিফিকেশন। এমনকি আমি ধারণা করি নন-হিউম্যান বিংও আমাকে ভালোবাসে।

যেমন আমার কিবোর্ড খুব সহজে আমার আঙুলের সাথে প্রেম করে বেড়াচ্ছে। চক্ষু বন্ধ করে মোবাইলের কীগুলো মুখস্থ চাপতে পারি। সব সব সব কিছুর সাথে আমার মহান ভালোবাসাময় সম্পর্ক। কিন্তু তারপরেও ভালোবাসিতো না হওয়ার অনুভূতি আমার হৃদয়ের অনুভূতি - যেখানে বাম/ডান হাত ঢুকিয়ে এটা আমার বের করতে হয়েছে। এইভাবে নিজের হৃদয় উন্মোচন করার জন্য আমি আনন্দিত।

মাঝে মাঝে জখমে হাত বুলানো ফের জখমিত না হওয়াকে বন্ধ করতে পারে। তবে কোনো গ্যারান্টি দিতে পারছি না। আগ্রহীরা নিজ দায়িত্বে নিজ হৃদয়ের মধ্যে বাম/হাত ঢুকাবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.