আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় সর্বশক্তিমান আল্লাহর নিয়ামত

কি বলব বিজয় হলো পরম করুণমায় আল্লাহর অসংখ্য নিয়ামতের অন্যতম। রাসূল (সা.)-এর সুন্নত অনুসরণ করা প্রতিটি ঈমানদারের অবশ্য কর্তব্য। তিনি তাঁর জন্মভূমি মক্কাকে ভালোবাসতেন। রাসূল (সা.) যখন নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করতে বাধ্য হন তখন তাঁর পবিত্র দুই চোখ অশ্রুতে ভরে উঠেছিল। তিনি আবেগ-আপ্লুত হয়ে পড়েছিলেন।

উপরোক্ত উদাহরণে প্রমাণিত হয় জন্মভূমিকে ভালোবাসা অবশ্যই রাসূল (সা.)-এর সুন্নাত। নিজেদের রাসূল (সা.)-এর উম্মত হিসেবে দাবি করতে হলে জন্মভূমি বা স্বদেশের প্রতি ভালোবাসায় সিক্ত হতে হবে। একাত্তরে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। হাজার হাজার মানুষ তাদের নৃশংস হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হন। মুক্তিযুদ্ধে আল্লাহ জালিমদের বিরুদ্ধে মজলুমদের বিজয় নিশ্চিত করেছিলেন।

যারা এ দেশের মানুষের ওপর অত্যাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের জন্য পরাজয় নিশ্চিত হয়েছিল। আল্লাহ কখনো কোনো অন্যায়কে বরদাশত করেন না। সূরা ইবরাহিমের ৪২ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন_ 'তুমি ভেবো না, অত্যাচারীরা যা করে সে সম্পর্কে আল্লাহ কখনো উদাসীন। তাদের তো তিনি ওইদিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যে দিন তাদের চক্ষু হবে স্থির। ' আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর ওপর ভরসা করে।

'এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ' এ প্রত্যয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণের প্রতি মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী অস্থায়ী সরকারের প্রচারিত প্রচারপত্রে বলা হয়েছিল_ সর্বশক্তিমান আল্লাহতালার ওপর বিশ্বাস রেখে ন্যায়ের সংগ্রামে অবিচল থাকুন। স্মরণ করুন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন অতীতের চেয়ে ভবিষ্যৎ নিশ্চয়ই সুখকর। বিশ্বাস রাখুন 'আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী। ' আমাদের মনে রাখতে হবে প্রতিটি বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে।

রাসূল (সা.) বিধর্মীদের কাছ থেকে মক্কা বিজয়ের পর আল্লাহর কাছে শোকরিয়া আদায় করে আট রাকাত নামাজ আদায় করেছিলেন। আমাদের উচিত বিজয়ের এই দিনে আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করা। মুক্তিযুদ্ধে শহীদদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করা। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের সুনাম বৃদ্ধির জন্য দোয়া করা। আল্লাহ আমাদের সবাইকে দেশ ও জাতির সেবা করার ও সুনাম অর্জনের তওফিক দান করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.