আমাদের কথা খুঁজে নিন

   

পোষ্ট ভিউ: বাংলাদেশ-শ্রীলংকা তৃতীয় ওয়ানডে।

# ১) ক্যান্ডির পাল্লেকেলে তে আজকের ম্যাচের আগে প্রথম ইনিংসে ব্যাটিং গড় মাত্র ২৩৫। সেখানে টপকাতে হবে ৩০৩ রানের পাহাড়। তবে সুখবর, প্রথমে ব্যাটকরা দলের ৪ বারের বিপরীতে পরে ব্যাট করা দল জিতেছে ৫ বার। ২) পেস বোলিং জুটিটা খুব হতাশা উপহার দিয়েছে। অবশ্য এর থেকে বেশি কিছু চাইতে পারেন না এদের কাছ থেকে।

বহুদিন সীমিত ওভারে ম্যাচ না খেলা এমনকি টেস্টেও অসফল শাহাদাতকে হুট করে নামানোর যুক্তি খুঁজে পেলাম না। জিয়াউর রহমানও নিয়মিত বোলার না। ঘরোয়া ক্রিকেটেও মাঝে মধ্যে হাত ঘোরায়। সেখানে দিলশান-সাঙ্গার বিপক্ষে, আন্তর্জাতিক ম্যাচের উদ্ভোধনী জুটিতে বল করা! এর চেয়ে বেশি আশা করা ঠিক? ৩) সেনানায়েকের উইকেটটা দিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেটে বরাবরই রাজ্জাক আন্ডাররেটেড।

আজ তো একটুর জন্য হ্যাটট্রিকটা মিস হয়ে গেলো। ওয়ানডেতে বাংলাদেশের হ্যাট্রিকটা শাহাদাতের। ২০০৬ এ জিম্বাবুয়ের বিপক্ষে। যাই হোক, অসাধারণ অর্জন। ৪) ড্যারেন ব্রাভোর মাঝে ব্রায়ান লারার ছায়া যেমন দেখা যায়, তেমন কুশাল পেরেরা সনৎ জয়সুরিয়াকে মনে করিয়ে দিচ্ছে বারবার।

৫) পুরো সিরিজটা দিলশানের কাছেই হেরে গেলাম হয়তো! # শুরুর দিকে একটা-দু'টো ভালো জুটি হোক। মিডল অর্ডার শুধু এই আত্মবিশ্বাসটা পাক যে 'জেতা খুব সম্ভব'। তারপর দেখা যাক। শ্রীলংকার মাটিতেই সর্বোচ্চ চেজের রেকর্ড ২৮৯ রানের। ২০০৯ এ শ্রীলংকারই, পাকিস্তানের বিপক্ষে।

আজ জিতলে রেকর্ড নতুন করে লেখা হবে। দুর্দান্ত সূচনা হয়েছে। মন বলছে, আজ সব রেকর্ড ভেঙে ফেলার দিন। # ফ্ল্যাট পিচ, লম্বা লম্বা ঘাস, লোড শেডিং, ফ্ল্যাড লাইট, মৌমাছির আক্রমন এবং বৃষ্টি; কত্ত কিছু দ্যাখাইলি রে শ্রীলংকা! # শিরোনাম- ১: SLPL কে হারিয়ে দিলো BPL. শিরোনাম- ২: জলিলের না, জুনায়েদেরও না; নাসির, বর্ষা শুধুই তোমার! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.