আমাদের কথা খুঁজে নিন

   

লোহিত সাগর

লোহিত সাগর - যাযাবর জীবন এক ফোঁটা দু ফোঁটা তিন ফোঁটা অবিরাম ঝরছেই জন্মের পর থেকে কারণে আর অকারণে ব্যথা আর বেদনায় দুঃখ কষ্ট আর অপমানে অশ্রু কিংবা রক্ত ফোঁটায় ফোঁটায় স্বাদে লোনা লোহিত সাগরে রক্তিম আভা লোনা লাল জল প্রতিচ্ছবি ক্ষরণের। মানচিত্র বদল বয়সের দোষে প্রেমের হাওয়া ছোঁয়াছুঁয়ি একটু বেশি কামনার ঢেউ আঙুলের স্পর্শ থেকে নেমে আসে চুম্বনে ঠোঁটে স্পর্শ বুকে, চেপে ধরা ওষ্ঠ অধর শিহরিত তনু মন কামাগ্নির বিগ ব্যাং তারপর শান্ত উড়ে যায় উড়াল পাখি কিছু পালক পড়ে রয় স্মৃতি তারপর...... এক ফোঁটা দু ফোঁটা তিন ফোঁটা বানভাসি অশ্রু আর রক্তের মিলিত লোহিত সাগর প্রতিচ্ছবি স্মরণের। স্মৃতির ভাঁজ খুলে দেখি সেই সব চেনা মুখ টরেটপ্পার দিনগুলো হতে আধুনিকতার এই যুগ বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সকলেরই ছিল কিছু না কিছু অবদান লোনা জল সাদা কিংবা লাল বয়ে গেছে আমারই হৃদয় চিরে মিশেছে গিয়ে লোহিত সাগরে বাস্তব জীবনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।