আমার ব্যক্তিগত ব্লগ
উমলেজে, আমাদের বাসার ছাদ থেকে লোহিত সাগর দেখা যেত। বাসা ছিল একতলা। সুতরাং সাগর বেশি দূরে ছিল না। মাঝে মাঝেই আমরা সাগরের তীরে বেড়াতে যেতাম।
সাগর পাড় ছিল ছোট ছোট ঝোপ ঝাড়ে ভরা, সাথে খেজুর গাছ।
বালুতে শামুক ঝিনুক ভরা। শামুক কুড়ানো ছিল আমাদের নিয়মত কাজ। গাড়িতে পায়ের কাছে সেগুলো জমা করে বাসায় আনতাম। একদিন মনে হলো পা দিয়ে কি যেন বিড়বিড় করে উঠছে, দেখি একটা শামুক (কেউ মৃত ভেবে তুলে এনেছে) পা বেয়ে উঠছে। সাথে সাথে চিৎকার...।
আম্মা শামুক টা নিয়ে ফেলে দিলেন।
লোহিত সাগরের পানি সুইমিংপুলের পানির মতোন টলটলে, নিচের বালু, পাথর স্পষ্ট দেখা যেত। কোনো ঢেউ নেই, মানে থাকলে মৃদু ঢেউ। কক্সবাজারের সাথে কোনো মিল নেই।
দু:খের বিষয়, ছোট ছিলাম, আব্বা-আম্মা কোনো দিন সাগরে গোসল করতে দেননি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।