আমি মানুষ । মানবতা আমার ধর্ম । ভালোবাসি আন্দোলন ঘৃনা করি ভণ্ডামি । এটি একটি গাছের ফসিল । ৫০,০০০,০০০ (৫০ মিলিয়ন) বছর বয়স।
এই গাছের ফসিলটি পাওয়া গেছে কানাডার একাটি হীরা খনিতে। এই খনিটি কানাডার নর্থওয়েস্ট টেরিটরিতে (North-West Territory)
৫০ মিলিয়ন বছরের পুরানা গাছের ফসিল
অবস্থিত। এই গাছের গুড়ির ফসিলটি লহিত বৃক্ষ বা রেডউডের। লহিত বৃক্ষের এই ফসিলটি সলিফাইড ম্যাগমাতে সংরক্ষিত ছিল। লহিত বৃক্ষের এই ফসিলটি প্রমান করে যে ৫০ মিলিয়ন বছর আগে কানাডার এই শীতল এলাকা ঘন সবুজ বনভুমি ছিল।
জীব বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ি এই ফসিলটি পাওয়া গেছে ভূগর্ভের ৩১৫ মিটার নীচে একটি কিমারলাইট পাইপের নীচে। কিমারলাইট পাইপটি সৃষ্টি করেছে সলিডিফাইড মাগমা । এই ম্যাগমা সৃষ্টি হয়েছে ইতিহাস লেখার অনেক আগেই আগ্নেয়গিরির লাভা উদ্গিরন থেকে নামা ধ্বস থেকে । ক্রমাগত চাপ সৃষ্টি করে মাটিতে ধ্বস নামিয়ে উত্তপ্ত লাভা মাটির পলি জমিয়ে জমিয়ে এই কিমারলাইট পাইপের প্রলেপ তৈরি করেছে লোহিত বৃক্ষের চারিপাশে। প্রথমে এটা ক্রমাগত মাটির গভীরের নিয়ে গেছে।
মাগম্যার চাপে নামা মাটির ধবসের এই পলির ডিপোজিটই হীরার উৎস । বৈজ্ঞানিকরা জানিয়েছেন এই খনিটি আসলে লোহিতবৃক্ষে পরিপূর্ন ছিল। আগ্নেয়গিরির লাভার উদ্গিরনের চাপে এই বনভূমি ভূগর্ভের অতলে তলিয়ে যেতে থাকে আর এই তলিয়ে যেয়ে আবার ভুগর্ভের ৩১৫ মিটার উর্ধে উঠে আসতে মোট সময় লেগেছে ৫০ মিলিয়ন বছর। এই লোহিতবৃক্ষের ফসিলটি এই এলাকাতে পাওয়া সব চাইতে পুরানা ফসিল । এর আগে এক মিলিয়ন বছরের পুরানা ফসিল পাওয়া গেছে [Axel Heiberg Fossil forest ] মূল প্রতিবেদনটি লিখেছেন Mark Howe ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।