আমাদের কথা খুঁজে নিন

   

মীরের গজল থেকে -২

shamseerbd@yahoo.com মীর তকী মীর- উর্দু ভাষার প্রথম শক্তিমান কবি । উর্দু কবিতার জগতে মীর "খুদা এ সুখন"- তথা কাব্যেশ্বর নামে অভিহিত হয়েছেন, অষ্টাদশ শাতাব্দীর উজ্ঝ্বলতম কবি তিনি । একদিকে প্রেমিক আকুল, অধীর, উদভ্রান্ত, দিশেহারা আর অন্য দিকে প্রেমাস্পদ সম্পূর্ণ উদাসীন- মীরের শেরের এই হচ্ছে মুল কথা । ১৬ তোমার অবারিত করুণা দেখলাম, আশা দিয়ে খেলাচ্ছলে আশাভঙ্গ করার নিষ্করুণা ও দেখলাম । ভালোই হল তোমার মন্দ দিকটাও প্রত্যক্ষ জানতে পারলাম।

। ১৭ যে মীর একদিন কট্টর কাফীর ছিল আজ সে প্রেমধর্মে দিক্ষা নিল । । ১৮ হৃদয়ের মধ্যে থেকো , আমার হৃদয়ের মধ্যে, কারন ভাগ্য নির্মাতা আজ পর্যন্ত এর চেয়ে মনোরম বাড়ী তৈরি করতে পারেন নি । ।

১৯ আরশিতে একটু মুখ খানা দেখ, কী রুপ ! এমন মুখে কটু কথা সাজেনা । । ২০ আমার সামনে যখন কেউ তোমার নাম মুখে আনল এই নিপীড়িত হৃদয়কে আমি দুই হাতে চেপে ধরলাম । । ২১ হৃদয় আমার এমন উজাড় হয়েছে যে বোঝাই যায় না- এখানে কোন বসতি ছিল, না কি যুগযুগ ধরে উজাড় হয়েই আছে।

। ২২ আমার উজাড় হৃদয়ের কথা আর কি বলব এই হৃদয়টি বার বার লুন্ঠিত হয়েছে । । ২৩ হৃদয়টাকে বিরহের দাহ থেকে বাঁচানো গেলনা দেখতে দেখতে ঘর পুড়ে গেল তবু আগুন নিভাতে পারলামনা । ।

২৪ তাঁর কোঁকড়ানো চুলের ধাঁধা কিছু বুঝতে পারলে মীর ? কী এটা ? এ তো শিকল নয়, সাপ নয়, ফাঁদ নয় । । ২৫ সন্তোষ যদি চাও তো মৃত্যুর দিকে হৃদয়কে নিবিস্ট করো হৃদয়ের প্রসন্নতার আয়োজন এই ধুলামাটির পৃথিবীতে বড়ই কম । । ২৬ হায় ভাগ্য যদি আমাকে ধুলি করে রেখে দিত হয় পথের নয় কারো পায়ের ধুলা হতাম ।

। ২৭ প্রতি পদক্ষেপেই ছিল মনজিল, কিন্তু খুঁজে বাড়াবার পাগলামিটা মাথা থেকে গেলো না । । ২৮ আপাদমস্তক যাচনা বলেই আমি মানুষ মাত্র, নইলে আমি তো ঈশ্বর হতাম, হৃদয় যদি বাসনারহিত হতো । ।

২৯ তিনিই প্রলয় কান্ড ঘটাচ্ছেন চারিদিকে তারই নিদারুন দুরন্তপনায় হাহাকার শোনা যাচ্ছে দুনিয়ায় । । ৩০ সামান্য জেনো না আমাদের, বহু বতসর নক্ষত্র মন্ডলী ঘুরেছে, তবেই মাটির পর্দা ঠেলে মানুষের উদ্ভব । ৩১ খুজতে জানো না তুমি, নইলে সারা দুনিয়া বন্ধুর রুপে উদ্ভাসিত, আর তুমি বন্ধুকে পেলে না । ।

৩২ নিজের মৃত বাসনার কান্না কাঁদো, ওর কাছ থেকে কত শত না আশা ছিল আমার মনে । ৩৩ এই পৃথিবীর যত আয়োজন সবই তো প্রেমের জন্য প্রেমের আকর্ষনেই আকাশ চক্রাকারে ঘুরছে । । ৩৪ প্রেমিক ভালবাসে প্রেমকেই, তার কত রুপ কত রং কখনও প্রেম সাজে ভক্ত, কখনও ভগবান । ।

৩৫ মানুষের মধ্যেই থাকো, দুঃখ পাবে আবার সুখও পাবে, এমন কিছু করে যাও যেন সহজে লোকে তোমাকে ভুলতে না পারে । । মীরের গজল থেকে -১  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।