আমাদের কথা খুঁজে নিন

   

মীরের গজল থেকে -৩

shamseerbd@yahoo.com মীর তকীকে নারী প্রেমের কবি বলা যায় সঙ্গতভাবে, তবে সে নারীপ্রেমর সুরের মধ্যে মারফতী তথা ঈশ্বর প্রেমের অনুরনন ও শোনা যায় । গালিব কে বলা হয় মুশকিল পছন্দ (দুরুহতা প্রিয়) কবি, তুলনায় মীর কে বলা হয় গম-পছন্দ (দুঃখ প্রিয়) কবি । মীরের জীবন বৃত্তান্ত যতটুকু পাওয়া যায় তার উতস হল ' জিক্র ই মীর' অথবা মীর চর্চা । মুহম্মদ তকী তার লেখন নাম কিংবা তখল্লুস হিসেবে বেছে নিয়েছিলেন শুধু মীর । তবে আরেক সুপরিচিত কবি মীর দর্দ থেকে পৃথক করার জন্য তাকে উল্লেখ করা হয় 'মীর তকী মীর' নামে ।

৩৬ যদি কোথাও পৌঁছে থাকো তাহলে যেনো সবাই খুদার দিকেই চলেছে পথ যতই ভিন্ন হউকনা কেন গন্তব্য একই । । ৩৭ সে যদি কখনও হাসিমুখে আসে, মনে হয় যেন বসন্ত এলো ধরায় তার আগমনে যেন সকল ঋতুরই সমাগম । । ৩৮ এসো আমরা পরষ্পরে আসক্ত থাকি চিরদিন না যেন হারাই আগ্রহ , না আসে উদাসীনতা ।

। ৩৯ শেষ পর্যন্ত তো হয়েই যাবে প্রেম ও কামনার মাঝে কিছু পার্থক্য এখন তোমার মনটা পরীক্ষা করে নিতে প্রস্তুত । । ৪০ তবু তার আসাতেই আমার যে কী কী গেল জানতে চেয়োনা, আমার শান্তি ও ধৈর্য , শক্তি ও স্বাস্হ্য , যৌবন ও উদ্যম, আরো কত কী ! ৪১ প্রত্যাখান তো মিলনের আকাঙ্খাকে বাড়িয়েই তোলে। তোমার " না " শুনে কবেই বা আমার হৃদয়কে ফিরিয়ে নিই ? ৪২ কখনও সর্বক্ষনই কথা হতো কানে কানে, এখন একেবারেই কথা বন্ধ ।

এ ও এক কাল এসেছে, সেও এক যুগ ছিল । ৪৩ প্রেমাস্পদের কাছে হৃদয় কত কি যে চায় ! প্রেমিকের প্রার্থনার কোন অন্ত নেই । । ৪৪ তোমার মতন সহস্র মানুষকে তিনি আশা দিয়ে সর্বনাশ করেছেন, এমন সরল বিশ্বাস রেখোনা যে এই যুগ তোমার বন্ধু । ।

৪৫ রুপসীদের জগত এক অপার রহস্য তোমার এই রহস্যের সাগরে ডুব দেয়া দরকার। । ৪৬ আমার বন্ধুর কেশদাম ও বয়ান যারা দেখেছেন তাঁরা আর ফিরেও তাকান না সন্ধ্যা কি প্রভাতের দিকে । । ৪৭ আহা জগতে যদি প্রেম না থাকত এ যে না দেয় প্রেমিক কে অব্যাহতি না প্রেমাস্পদকে ।

। ৪৮ বন্ধুত্বের হেরফেরে সবাই পড়ে, তুমিই প্রেমে পড়ে হলে ছন্নছাড়া, মীর সাহেব একবার নিজের দিকে চেয়ে দেখো, ককি হাল হয়েছে তোমার। । ৪৯ গোলাপ ফুলের সৌরভ, বুলবুলের করুণ গান এবং আমার জীবন, হায় কী দ্রুত শেষ হয়ে গেল । ।

৫০ পরমায়ুর রবি অস্তগত প্রায় যা করবার করে ফেল মীর, দিন অল্পই বাকি আছে । । ৫১ অবস্হা তো এই যে দুঃখ থেকে আমার অব্যাহতি নেই, অন্তর্দাহে হৃদয় এমন জ্বলছে যেন প্রদীপ । । ৫২ কোথাও এখানে একটু দাঁড়াবার ঠাঁই পেলামনা আমি যেন দুনিয়ার বাগিচায় প্রভমান একটি জলধারা ।

। ৫৩ সেই বাঞ্চিত মুক্তাটি আর পেলাম না আমি এমনি করে খুজে খুজেই মরলাম অবশেষে । । ৫৪ এই ফাঁদে পড়া হৃদয়ের দরদী তো পেলামনা এখানে এই বেদনা নিয়ে যাব তাঁর কাছে যিনি সব বেদনার অবসান ঘটান । ।

৫৫ হয় কাঁদলাম নয় কাঁদালাম-আমারতো এমনি করেই কাটল, সুখী সহধুরীদের কথাই আলাদা । । ৫৬ ফোসকা পড়ার কান্না এখন থেকেই ? বন্ধু , দিল্লী এখনও যে অনেক দূর । । ৫৭ প্রেমে তো আমি অপদার্থই সাব্যস্ত হলাম, কেউ এডিকে ফিরেও তাকাবেনা ! সে যদি চোখ তুলে চায় তাও তার সৌজন্য মাত্র ।

। ৫৮ সব কাজেরও একটা শোভন রীতি আছে, অপরাধ করবার জন্যও কুশলী হতে হয় । । ৫৯ হায় উপদেস্টা বন্ধু, আমার হৃদয়ের সমস্যা তোমাকে আর কী বলব ? তুমিত কারূর কেশজালের কুন্ডলীতে ধরা পরোনি । ।

৬০ হৃদয়ের চেয়ে ও সুন্দর প্রাসাদ কি কোথাও তৈরি হয় ? একবার একটু চোখে দেখে নিয়ে তবে না হয় একে ধ্বংস করতে । । মীরের গজল থেকে -২  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।