শাহবাদ যখন তুঙ্গে তখন একটা রিউমার ছড়ানো হয়েছিল যে ওখানে গিয়ে সারাদিন থাকলে ৩০০ টাকা এবং সারারাত থাকলে ৭৫০ টাকা দেওয়া হয়। যদি কোথায় দেওয়া হয় এবং কে দিচ্ছে তার খোজ আমি পাইনি। আমি এতদিন গেলাম কেউ আমাকে ফুটা পয়সাও দিল না। যারা এইগুলা বলে তাদেরও সহায়তা পেলাম না টাকার খোজ নেওয়ার জন্য।
আজ আবার অনলাইনে দেখলাম বর্তমান সহিংস রাজনীতির ঘুটি হিসাবে নতুন মুল্য তালিকা প্রকাশ হয়েছে।
লক্ষ টাকার গাড়ি পোড়াতে লাগে মাত্র ১৫ হাজার টাকা, কোটি টাকার শান্তি নষ্ট করতে লাগে ৫ হাজার টাকা এবং মিছিলে গেলে লাগে জনপ্রতি ১০০ টাকা।
একজন সচেতন নাগরিক হিসাবে যদি আমি প্রফিট চিন্তা করি তবুও শাহবাগে যাওয়াটাই বেশী লাভজনক হবে। কোথায় ১০০ টাকা আর কোথায় ৩০০ বা ৭৫০ টাকা।
জয় বাংলা। রাজাকারের ফাসি চাই।
এর কোন বিকল্প নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।