আমাদের কথা খুঁজে নিন

   

জন্ম থেকেই জ্বলছি মাগো

যুদ্ধাপরাধীদের বিচার চাই নারায়ণগঞ্জের কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ১০ দিনেও পুলিশ কাউকেই গ্রেপ্তার করেনি। খুব অবাক হচ্ছেন কি? আমি অবাক হচ্ছিনা। কারন, আমি জেনে গেছি যে দেশে যুদ্ধাপরাধীদের বিচার হতে দেশ স্বাধীন হওয়ার ৪২ বছর চলে যায় আর তা নিয়ে ভোটের রাজনীতি চলে সেই দেশে আর যাই হোক, ত্বকী হত্যার বিচার হবেনা। আজ সাগর-রুনী হত্যাকান্ডের ৪০২ তম দিন। তদন্তের নামে চলছে প্রহসন।

খুব অবাক হচ্ছেন কি? আমি অবাক হচ্ছিনা। কারন, আমি জেনে গেছি যে দেশে যুদ্ধাপরাধীদের বিচার হতে দেশ স্বাধীন হওয়ার ৪২ বছর চলে যায় আর তা নিয়ে ভোটের রাজনীতি চলে সেই দেশে আর যাই হোক, সাগর-রুনী হত্যার বিচার হবে না। আমি বুঝতে পারি কেন গ্রেফতার হয়না শামীম ওসমান আর সাগর-রুনীর আসল খুনীরা। আমি তো আমার দেশকে জন্ম থেকে চিনি। তাই জন্ম থেকেই জ্বলছি মাগো।

আমি তো দেশে নাই, বিদেশে বসে বুঝবো কিভাবে দেশে কি হচ্ছে? রক্ত আর শিকড়ের ডাক মানুষ আমৃত্যু শুনে চলে, তাই হাজার মাইল দূরে থেকে ঠিকই নিজের মাটির সোঁদা গন্ধ নাকে পায় আর অন্তরে রক্ত ঝরে। যতই দূরে থাকুক না সে ভালবাসে তার দেশকে, মাটিকে। মৃত্যুর আগ পর্যন্ত সে তার জননীর মঙ্গল কামনা করে। ফারজানা কবীর খান (স্নিগ্ধা)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.