আমাদের কথা খুঁজে নিন

   

গাঁজা - অনেক উপকারী জিনিস!!! তাই দুইটা কথা.....

আগে মা বলেছিল "রাজাকার থেকে দুরে থাকিস বাবা" এখন বলে "রাজাকারের গন্ধ থেকে বেঁচে থাকিস" খুবই টেনশনে আছি! আমি একজন ছাত্র! এতদিন দেখতাম কোন ভাবে একটা ছাত্র/ছাত্রী মারা গেলেই হত!! পেপার-টিভিতে লিড নিউজ আসত,'' অমূক কারণে 'মেধাবী' ছাত্র/ছাত্রীর মৃত্যু।'' তাই মৃত্য নিয়ে তেমন ভীত ছিলাম না!! চিন্তা করতাম, মরতে পারলেই মেধাবী হয়ে যেতাম! কিন্তু ডিজিটাল যুগে দেখি নিউজ পাল্টাইয়া ডিজিটাল হয়ে গেছে!! এখন দেখি মিথ্যা হলেও নিউজ আসে, ''অমূক কারণে ডাকাত কলেজ ছাত্রের মৃত্যু।'' গাঁজার কত নেশা! আমি অবাক-হতবাক-নির্বাক!!! দেশ কত এগিয়ে যাচ্ছে!! ডাকাতি না করেও,শুধু গাঁজা খাইলেই এখন ডাকাত হওয়া যায়!!! চিন্তা করতেসি মালটা কি ওই ছেলে গুলো খাইসে,নাকি পুলিশ - সাংবাদিক খাইসে!!! ছাত্র শোনার পরও পুলিশ বলে, '' সবগুলোরে মাইরেন না,একটারে বাঁচিয়ে রাখেন।'' কারণ,তাকে রিমান্ডে নিয়ে ডাকাত প্রমাণ করতে হবে না?!! তখন দেখা যাবে,এরাই ঢাকায় বড় বড় স্বর্ণের দোকানের ডাকাতির আসল হোতা! দেখা যাবে,দাঊদ ইব্রাহিমের সাথেও কারও লেনদেন ছিল! হায়রে... আসলেই বড় বিচিত্র আমাদের এই দেশ !!!  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।