দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
কাজে এতটাই মগ্ন ছিলেন, চশমাটা কোথায় রেখেছিলেন বেমালুম ভুলে গেছেন? কিংবা খুঁজে পাচ্ছেন না দরকারি মোবাইল ফোনটি? রোবটের সহায়তায় সহজেই খুঁজে পেতে পারেন আপনার হারানো জিনিসটি। জাপানের প্রসিদ্ধ ইলেকট্রনিক পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান হিটাচি নতুন এই রোবটটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির প্রধান গবেষণাগারের একটি কক্ষে ২১ ফেব্রুয়ারি এটি প্রদর্শন করা হয়। মানবাকৃতির এই রোবটটির নাম ‘ইএমআইইডব্লিউ ২’ (এক্সিল্যান্ট মবিলিটি অ্যান্ড ইন্টারেক্টিভ এক্সিসটেন্স অ্যাজ ওয়ার্কমেট)। সাদা এবং লাল।
এই দুই রংয়ে বাজারে পাওয়া যাবে রোবটটি। ছয় বছর বয়সী শিশুর সমউচ্চতার এই রোবট বোতাম নিয়ন্ত্রিত পায়ের সাহায্যে চলাফেরা করতে পারে। এর মুখাবয়ব এবং চোখ অনেকটাই পূর্বেকার রোবট ‘হ্যালো কিটি’র মতো। তবে এটি ২০০৫ সালে উদ্ভাবিত হ্যালো কিটির চেয়ে অনেক উন্নত। এটির বিশেষত্ব হচ্ছে আশপাশের জিনিসপত্রসহ মানুষের চেহারা মনে রাখার ক্ষমতা।
কারণ এর চোখে ব্যবহার করা হয়েছে ‘ডিএসএলআর’ ক্যামেরা। কোনো কিছু চোখের সামনে পড়লে জিনিসটির রং এবং আকৃতির ওপর ভিত্তি করে ওটাকে আলাদাভাবে মনে রাখে রোবটটি। সূত্র রয়টার্স।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।