উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুজ্জামান শহরের ইসলামপুর সবুজ সংঘ মাঠ ও তার আশপাশের এলাকায় শুক্রবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান সমর্থিত পৌর যুবদলের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান ফার্দুন ও ধামরাই উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন সমর্থিত পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মারুফ সিকদার ইসলামপুর সবুজ সংঘ মাঠে ইফতার ও আলোচনা সভার ডাক দেয়।
এতে উভয়পক্ষের লোকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।