ঢাকার ধামরাইয়ে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন যাত্রী। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধামরাইয়ের দিলার (২৮), জলিল (৫৮), নড়াইলের কোরবান আলী (৪৯), সাটুরিয়ার মজনু (৫০), আওলাদ হোসেন (৪৫), মমতাজ (৫৫), দেলোয়ার হোসেন (৪০) ও মফিজ উদ্দিন (৫০)। এর মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং বাকি পাঁচজন হাসপাতালে মারা যান।
ধামরাই থানার ওসি আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪, ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জনকে ভর্তি ও ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরায় সন্ধ্যায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ৩ যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।