আমাদের কথা খুঁজে নিন

   

ধামরাইয়ে সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

রোববার সকালে ধামরাইয়ের কাওয়ালী পাড়া এলাকায় বাড়ির পাশের একটি ডুমুর গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মামুন হোসেন (২৫) কাওয়ালী পাড়া এলাকার হাজীবাড়ির আনোয়ার হোসেনের ছেলে। ঢাকা সেনানিবাসের সৈনিক (ক্লার্ক) হিসাবে তিনি কর্মরত ছিলেন।
পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে রোববার মামুনের বিয়ের কথা ছিল বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে। বিয়ে করার জন্যই গত ৯ মে দুই মাসের ছুটিতে আসেন তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে কাওয়ালী পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতের কোন এক সময় মামুন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।