আমাদের কথা খুঁজে নিন

   

ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথ উৎসব ও মাসব্যাপী মেলা আজ শুর"



ঢাকার ধামরাইয়ে আজ বুধবার থেকে শুর" হ"েছ ৪০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও এ উপলড়্গে মাসব্যাপী মেলা। দেশের হিন্দু সমপ্রদায়ের রথ উৎসব ও মেলার সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে এই ধামরাইয়ে। এ ঐতিহ্যবাহী রথ উৎসবকে কেন্দ্র করে গোটা ধামরাইয়ে সাজ সাজ রব পড়ে গেছে এবং কায়েতপাড়াস্থ মাধব মন্দির পরিচালনা কমিটি কর্তৃক রথের যাবতীয় মেরামত ও সাজসজ্জার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবার রথ উৎসব ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এলজিআরডিমন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, বিচারপতি গৌরগোপাল সাহা, মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমেদ, কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও মাধব মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী রাজীব প্রসাদ সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।

গত ১৭ জুন বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনীনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাইয়ের সাংসদ বেনজীর আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মোঃ জিলস্নার হোসেন, উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সাভার সার্কেলের এএসপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, ধামরাই সরকারি স্বাস্থ্য কমপেস্নক্সের টি এইচ ও ডা. মোঃ জহুর"ল হক, রথ কমিটির সদস্য শিড়্গক নন্দ গোপাল সেন, কাঁসা শিল্পী সুকান্ত বণিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, কৃষি কর্মকর্তা খায়র"ল আলম, উপজেলা নির্বাচন অফিসার শরীফা বেগম, কমিশনার মোকছেদ প্রমুখ। সভায় নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনীনকে প্রধান করে রথ মেলা ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলগীর হোসেনকে প্রধান করে আইনশৃঙ্খলা বিষয়ক উপকমিটি গঠিত হয়।

এ ছাড়াও সভায় মেলার সার্বিক পরিচালনার বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয় মেলা কমিটি, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, মেলার ইজারাপ্রাপ্তদের সঙ্গে। রথ উৎসব উপলড়্গে আজ সকাল ১০টায় কায়েতপাড়াস্থ রথ খোলায় ও রথের সামনে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা হবে। এ সময় ঢোল, কাসর ঘণ্টা ও মহিলাদের উলুধ্বনিতে মাধব মন্দিরের প্রধান পুরোহিত শ্রী চপলেশ গাঙ্গুলী তার ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করবেন। দুপুরে মাধব মন্দিরে ভোগ রাগের পর প্রসাদ বিতরণ করা হবে আগত ভক্তদের মাঝে। বিকেল ৪টায় মাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্য বিগ্রহগুলো নিয়ে সারা বছর যেখানে রথটি থাকে সেই রথ খোলায়, রথের ওপর মূর্তিগুলো স্থাপন করা হবে।

এরপর বিকাল ৫টায় রথের উদ্বোধনী অনুষ্ঠান রথ খোলায় স্থাপিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হবে। এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম আলোচনা সভা শেষে প্রতীকী রশি প্রদানের মাধ্যমে রথ টানা ও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রথের সারথী ও মাধব মন্দির পরিচালনা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক শ্রী অসিত বরণ গোস্বামীর নির্দেশে এই রথ টানা চলবে। রথটি মূর্তি সমেত রথ উৎসবে আগত লাখো ভক্ত নর-নারী পাটের রশি ধরে টেনে নিয়ে যাবে পৌর এলাকার গোপনগরে। এখানেই রথটি প্রতিবছরের ন্যায় ৯ দিন অবস্থান করবে।

মাধব ও অন্যান্য বিগ্রহগুলো রথ থেকে নামিয়ে নিয়ে ৯ দিন পূজারিদের দ্বারা পূজিত হবে কথিত মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে। ৯ দিন পর আগামী ২ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে উল্টো রথ যাত্রা উৎসব। পূর্বের ন্যায় মাধব ও তার সহচরদের রথে চড়িয়ে ২ জুলাই সন্ধ্যায় টেনে আনবে পূর্বের স্থান ধামরাই পৌর এলাকার কায়েতপাড়াস্থ রথখোলায়। মূর্তিগুলো চলে যাবে পুরোনো মাধবের নিজ আলয় মন্দিরে। রথ খোলায় রথটি সারা বছর থাকে বলে এই স্থানটির নামকরণ হয়েছে রথ খোলা।

রথ মেলাকে সফল করার জন্য রথ পরিচালনা কমিটির পাশাপাশি প্রশাসনের পড়্গ থেকে বহু সংখ্যক পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি করবে বলে ধামরাই থানা সূত্র জানিয়েছে। রথ মেলা কমিটির সাধারণ সম্পাদক ও কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রাজীব প্রসাদ সাহা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারো রথ উৎসব ও মেলার সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। তিনি মেলা উৎসবে শান্তিশৃঙ্খলা ও পরিবেশ সুন্দর রাখতে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি শতাধিক সদস্যবিশিষ্ট স্বে"ছাসেবক দল গঠন করেছেন প্রশাসনকে সাহায্য-সহযোগিতা করার জন্য। এই স্বে"ছাসেবক দল পৌর শহরসহ পুরো মেলাঙ্গনজুড়ে শান্তিশৃঙ্খলার কাজে সার্বড়্গণিক নিয়োজিত থাকবে।

মাধব মন্দির ও রথ কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস রথ মেলা উৎসব উপভোগের জন্য সার্বজনীনভাবে সবার প্রতি সবিনয় আহ্বান জানিয়েছেন। এবারের মেলায় এসেছে সিরাজগঞ্জ থেকে দেশখ্যাত ‘নিউ বাংলাদেশ সার্কাস’ দল, সঙ্গে এসেছে হাতিসহ অন্যান্য জীবজন্তু। মেলাঙ্গনজুড়ে বসেছে হরেকরকম পণ্যের স্টল। মেলায় বহু রকমের সৌখিন জিনিসপত্র, বাঁশের বাঁশি, ছোট-বড় কাঠের ঘোড়া, মাটির পুতুল, নানা রকম হস্তশিল্প, বেদেনীদের কাঁচের চুড়ি, বাঁশ, বেত, তামা ও কাঁসার তৈজসপত্রের দোকান বসেছে । এ ছাড়া রয়েছে পুতুল নাচ, নাগরদোলা, ধামরাইয়ের প্রসিদ্ধ মিষ্টি-দধি ও নানাবিধ ফল ফলাদির দোকান, ভাতের হোটেল।

এ ছাড়া রথ মেলায় বিশেষ আকর্ষণীয় ফল লটকা বিক্রি চলবে ধুমছে। আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা উৎসব। তবে মেলা চলবে মাসব্যাপীদীপক চন্দ্র পাল, ধামরাই থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।