স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে.
মন একটা মনের খোঁজ করছে কি মনে মনে?
ঠিক বুঝতে পারছি না। হয়তো, হয়তো বা না।
যে মন ভাবতো- অন্য কোনো ভালোবাসার রঙ সে চায় না,
আজ সে রঙের দিকে মন আর ফিরেও চাইছে না।
আজ সে ঘুরে ফিরছে- অন্য কোনো এক সকাল,
সুবিশাল আকাশের আশায়।
যার মাঝে মেঘের ভেলায় ভেসে বেড়ানো যায়,
প্রজাপতির মতো ডানা মেলে উড়ে বেরানো যায়,
ইচ্ছে মতো হেসে খেলে জীবনটা পার করে দেয়া যায়।
যে মন শুধু রূপের পুজারী নয়, মনেরও পুজারী-
খুঁজে ফিরি তারে। যারে দেখিনি এখোনো
কোনো এক গোধূলীলগ্নে, সূর্য যখন অস্ত যাবে-
যখন আমি থাকব বসে একলা কোথাও, আসবে কি সে?
বলবে কী সে "ভয় পাচ্ছো? দেখো আমি এসেছি!"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।