যতোই জেনেছি ততোই বুঝেছি জানবার আছে বাকি। যতোই বুঝাতে চেয়েছি, অবুঝ তুমি, বুঝিনি ব্যাপারটা কি !!
ঘটনা সংক্ষেপ :
কাল উইন্ডোজ দিতে যেয়ে যেই (c) Drive ডিলিট (ফরম্যাট না কিন্তু) দিছি দেখি সাথে সাথে আরও তিনটা ড্রাইভ গায়েব হয়ে ৪২ গিগা খালি দেখাচ্ছে। ভাবলাম প্রয়োজনীয় যা ছিল তা যখন চলেই গ্যাছে তা হলে পুরো হার্ড-ডিক্সই ফরম্যাট দিয়ে দেই। যেই ভাবা সেই কাজ , যদিও খুব খারাপ লাগছিল তবুও কি করা।
কিন্তু ডিলিট (ফরম্যাট না কিন্তু) দেওয়ার পর দেখি উইন্ডোস ইনষ্টল হচ্ছেনা।
রি-ষ্টার্ট দেওয়ার পর দেখি আর হার্ডডিক্স পায় না(এমনি কিন্তু BIOS এ দেখলে দেখি ১৬০ গিগা ঠিকই দেখাচ্ছে। ) পরে হার্ডডিক্স খুললাম, আবার লাগালাম কাজ কিন্তু কাজ হলোনা।
উইন্ডোস সিডিতে একটা সফ্টওয়্যার ছিল কি পার্টিসন ম্যাজিক নামে যেন, ট্রাই করলাম BAD SECTOR জাতীয় কোন প্রবলেমের কথা বললো কিন্তু সেখানে ফরম্যাট দিলেও হলনা।
আমার মাথা এখন ঠিক নাই। দেখেন নিম্নোক্ত সমাধান দিতে পারেন কিনা
১/
আমাকে কেউ বলবেন কিভাবে এই সমস্যার কিনারা করতে পারি।
২/
আর যদি কেউ না-ই পারেন বলতে, তাহলে বাইরে থেকেও যদি ঠিক করি। তবে কি আমার ড্রাইভে যে ফাইলগুলো ছিল তা কি ফিরিয়ে আনতে পারবো ?(এটা খুব দরকার)
৩/
আর (C) ফরম্যাট দেওয়ার সাথে সাথে আরো কয়েকটা ড্রাইভ কেন অটোমেটিক গায়েব হয়ে গ্যালো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।